আবরার ফাহাদের জানাজায় মানুষের ঢল
পিটিয়ে হত্যা করা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। কুষ্টিয়ায় দুই দফা জানাজা শেষে আবরারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। স্বজন ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। প্রিয় সন্তান এসেছে বাড়িতে। তবে জীবিত নয়...বিস্তারিত