হোম আন্তর্জাতিক মুসলমানদের সমর্থনে জোরালো কন্ঠ জেসিন্ডার
মুসলমানদের সমর্থনে জোরালো কন্ঠ জেসিন্ডার

মুসলমানদের সমর্থনে জোরালো কন্ঠ জেসিন্ডার

0
0

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় একটি সিনেমা নির্মিত হতে যাচ্ছে। যেখানে ফোকাস করা হবে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডারনের সাহসী নেতৃত্বকে। বিশেষ করে হামলার পর তিনি পরিস্থিতি কীভাবে সামাল দিয়েছেন সেটাই সিনেমার মূল বিষয়বস্তু। গত সপ্তাহে হলিউড রিপোর্টার এ তথ্য জানিয়েছেন। যদিও আর্ডারনের কার্যালয় জানিয়েছে, এই সিনেমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

হলিউড রিপোর্টারের ঘোষণার পর থেকেই মুসলিম সম্প্রদায়ের মাঝে বিষয়টি নিয়ে অসন্তুষ্টি বিরাজ করছে। এবার ঘটনাটির প্রতিক্রিয়া জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি আজ সোমবার (১৪ জুন) বলেছেন, ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা সম্পর্কিত কোনো সিনেমা নির্মিত হলে সেটার ফোকাস যেন মুসলিম সম্প্রদায়কে ঘিরে হয়।

২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চ মসজিদে হামলা চালায় এক শ্বেতাঙ্গ বন্দুকধারী। সেই ঘটনায় ৫১ জন মুসল্লি নিহত হয়েছিলেন। এই ঘটনা নিয়ে নির্মিত হতে যাওয়া সিনেমার নাম ‘দে আর আস বা তারা আমাদের’।

জেসিন্ডা আর্ডারন বলেন, ১৫ মার্চের ঘটনায় বলার মত কিছু গল্প রয়েছে বলে আমি মনে করি। কিন্তু সবগুলো গল্পই আমাদের মুসলিম সম্প্রদায়ের। সুতরাং, তাদের ফোকাসে রাখতে হবে। গল্পটিতে আমার কথা বলা হোক তা আমি চাই না।

হলিউড রিপোর্টার জানিয়েছে, নিউজিল্যান্ডের অ্যান্ড্রু নিকল সিনেমাটির গল্প লিখছেন এবং পরিচালনা করবেন। হামলা সম্পর্কে এটিতে বেশি কিছু নেই। মূলত জেসিন্ডা আর্ডারন হামলার পরবর্তী পরিস্থিতি কীভাবে সামাল দিয়েছেন সেটাই সিনেমার বিষয়বস্তু।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *