প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলিমদের পাশে থাকবেন জো বাইডেন
0
0
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এখন জো বাইডেন। ফের মুসলিমদের পাশে থাকার ঘোষণা দিলেন যা নিয়ে টানা তিনবার প্রতিশ্রুতি দিলেন তিনি।
তিনি বলেছেন, আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলিমদের পাশে থাকব। শনিবার ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার (আইএসএনএ) ৫৭তম বার্ষিক সম্মেলনে প্রথমবারের মতো বক্তব্য দিয়ে এসব কথা বলেন বাইডেন।
বাইডেন জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিনই সুনির্দিষ্ট মুসলিম দেশগুলোর ওপর অভিবাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। মুসলিম আমেরিকানরা তার প্রশাসনের প্রতিটি স্তরের অংশীদার হবে বলেও জোর দেন তিনি।
যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া বেড়েই চলেছে। শিকার হচ্ছে নানা বঞ্চনার। সেই সঙ্গে মুসলিমদের বিরুদ্ধে অভিবাসনসহ বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আইএসএনএ-এ বাইডেনের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে মুসলিম-আমেরিকানদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করছেন মার্কিন মুসলিমরা।
এর আগে এক নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের প্রথমে অনুধাবন করতে হবে ট্রাম্পের নির্যাতন, যা দেশটিতে থাকা কালো ও বাদামি গোষ্ঠীর বিরুদ্ধে চালানো হয়েছে। ট্রাম্প চার বছর ধরে আমেরিকার মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অব্যাহত চাপ ও তাদের অসম্মান করছেন।
(0)