Site icon changetv.press

প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলিমদের পাশে থাকবেন জো বাইডেন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এখন জো বাইডেন। ফের মুসলিমদের পাশে থাকার ঘোষণা দিলেন যা নিয়ে টানা তিনবার প্রতিশ্রুতি দিলেন তিনি।

তিনি বলেছেন, আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলিমদের পাশে থাকব। শনিবার ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার (আইএসএনএ) ৫৭তম বার্ষিক সম্মেলনে প্রথমবারের মতো বক্তব্য দিয়ে এসব কথা বলেন বাইডেন।

যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া বেড়েই চলেছে। শিকার হচ্ছে নানা বঞ্চনার। সেই সঙ্গে মুসলিমদের বিরুদ্ধে অভিবাসনসহ বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আইএসএনএ-এ বাইডেনের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে মুসলিম-আমেরিকানদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করছেন মার্কিন মুসলিমরা।

(0)

Exit mobile version