হোম বিনোদন নন্দিত গীতিকার অনুরুপ আইচের নতুন গান ‘ইয়া নবী’

নন্দিত গীতিকার অনুরুপ আইচের নতুন গান ‘ইয়া নবী’

57
0
2

চাঁদ তারা সালাম দিয়ে যায়
গাছপালা সালাম দিয়ে যায়,
ফেরেশতারা সালাম দিয়ে যায়
জ্বীন পরী সালাম দিয়ে যায়
ইয়া নবী ইয়া নবী শুধু যে তোমায়….

অসাধারণ আর ব্যতিক্রমী শব্দ ও ছন্দের গাঁথুনি দিয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশের বিখ্যাত গীতিকার ও লেখক অনুরুপ আইচ সৃষ্টি করেছেন একটি নাতে রাসুল। যে গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের আর এক জনপ্রিয় কণ্ঠশিল্পী রোহান রাজ।

গানটির কথাগুলো সচরাচর ইসলামি গানে ব্যবহার করা প্রায়ই কথার সাথে বেশ পার্থক্য দেখা যায়। এবং সেই সাথে সুরেও আনা হয়েছে ভিন্নতা। শ্রোতাদের মধ্যে ইসলামি গানে আর একটু ভিন্নতায় আকর্ষণ সৃষ্টি করতে গানটি বেশ সাড়া ফেলবে বলে আশা করছে সংশ্লিষ্ট সবাই । “ইয়া নবী সালামালাইকা” শিরোনামের গানটি ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘ই নেটওয়ার্ক’ ‘র ব্যানার থেকে।

গানটি সম্পর্কে সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী রোহান রাজ বলেন, ‘এই প্রথম শ্রদ্ধেয় গীতিকার অনুরূপ আইচ ভাইয়ের লেখা ইসলামি গান গাইতে পেরেছি বলে সত্যি আনন্দিত আমি। বিশেষ ধন্যবাদ, গানটি প্রকাশে জড়িত সকল ভাইদের। ভবিষ্যতে ঈদে মিলাদুন্নবীতে আরও গান প্রকাশ পাবে।’

আর গানটির নন্দিত গীতিকার অনুরূপ আইচ বলেন, ‘ই – মিউজিক ও নন্দিত নির্মাতা ইয়ামিন ইলানের পরিকল্পনায় “ইয়া নবী সালামালাইকা” গানটি করতে পেরে ভালো লাগছে। আল্লাহর নবীজীকে ভালোবেসে এই গান লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি, এই গান শুনে সবাই নবীজীকে আরও বেশি ভালোবাসবেন।’

উল্লেখ্য, অনেক আগে থেকে আধুনিক গানের গীতিকার হিসেবে পরিচিত বিখ্যাত একটি নাম অনুরূপ আইচ। যার লেখা অসংখ্য গান মানুষের মুখে মুখে প্রতিনিয়তই শোনা যায়। বেশ কিছুদিন থেকে আধুনিক গানের পাশাপাশি ইসলামি গানেও বেশ মনোযোগী হয়েছেন এই লেখক। তিনি এখন থেকে নিয়মিত ইসলামি গানও লিখবেন বলে চেঞ্জ টিভিকে জানান।

লিংক..

https://youtu.be/gXgc4tU6Aoc

(57)

2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *