হোম আন্তর্জাতিক স্পেনে বয়স্করা বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে
স্পেনে বয়স্করা বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে

স্পেনে বয়স্করা বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে

51
0

প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় স্পেনে মাঠে নেমেছে সেনাবাহিনী। তারা অসুস্থ বয়স্কদের খোঁজে অবসরপ্রাপ্ত মানুষের ঘরে ঘরে অনুসন্ধান চালাচ্ছে। সেই সঙ্গে করোনা আক্রান্ত মানুষদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেনও।

তারা দেখেছে, বয়স্করা বাড়িতে পরিত্যক্ত অবস্থায় আছেন। কখনো কখনো তাদের মরদেহ পাওয়া যাচ্ছে বলেও দেশটির সেনাবাহিনী দাবি করেছে।

জানা গেছে, স্পেনের মাদ্রিদ শপিং সেন্টারটি সাময়িকভাবে মর্গে পরিণত করা হয়েছে। বর্তমানে সে দেশের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত (যেখানে মরদেহ পাওয়া গেছে) বাড়িগুলো জীবাণুমুক্ত করার কাজ করছে।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস বলেন, অভিযানের সময় সেনাবাহিনী দেখেছে, কিছু বয়স্ক ব্যক্তি বাড়িতে একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে। কখনো কখনো তাদেরকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে।

এ ধরনের ঘটনার জেরে তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে, স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ হাজার ১৮২ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৬২ জনের মৃত্যু হয়েছে।

সুত্রঃ বিবিসি

(51)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *