হোম আন্তর্জাতিক বাড়ি ভাড়া ও ট্যাক্স মওকুফ করবে মমতা ব্যানার্জী
বাড়ি ভাড়া ও ট্যাক্স মওকুফ করবে মমতা ব্যানার্জী

বাড়ি ভাড়া ও ট্যাক্স মওকুফ করবে মমতা ব্যানার্জী

20
0

বাড়ি ভাড়া ও ট্যাক্স মওকুফ করে চিকিৎসার খরচ দেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রায় ৮ কোটি মানুষকে বিনামূল্যে ৬ মাস চাল দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গত শুক্রবার নবান্নে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা। এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস । জানা যায়, পশ্চিমবঙ্গের ৭ কোটি ৮৫ লাখ মানুষকে ২ টাকা মূল্যে চাল দেয়ার ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাসিক ৫ কেজি করে এ চাল দেয়া হবে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এভাবে চাল দেয়া হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চাল দেয়ার পাশাপাশি করোনায় সাহায্যের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ তহবিল তৈরি করছে রাজ্য সরকার। করোনা ভাইরাসের কবল থেকে বঙ্গবাসীদের বাঁচাতে তিনি চিকিৎসার দিকেও ঝুঁকেছেন। মানুষকে সাহস দিচ্ছেন। নিমপাতা-তুলসীপাতা খাওয়ার দাওয়াই দিচ্ছেন। কখনও আবার মাস্কের অভাবে গেঞ্জির কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কারণ আমার তো মানুষের সঙ্গে মিশতে হচ্ছে, যেটা উচিত নয়। কিন্তু আমি ঘরে ঢুকে গেলে কাজটা কে করবে! আমাকে জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে। আমি করবো। কারণ মানুষ বাঁচলে আমার লাভ।

(20)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *