হোম বিনোদন মরে গেলে গার্মেন্ট মালিকদের লোভের কথা আল্লাহকে বলে দেবো: ওমর সানী
মরে গেলে গার্মেন্ট মালিকদের লোভের কথা আল্লাহকে বলে দেবো: ওমর সানী

মরে গেলে গার্মেন্ট মালিকদের লোভের কথা আল্লাহকে বলে দেবো: ওমর সানী

40
0
6
চিত্রনায়ক ওমর সানী আজ ফেসবুকে এক স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসটি এরকম, ‘আমি যদি মরে যাই, গার্মেন্ট মালিকদের লোভের কথা আল্লাহকে বলে দেবো। আরও অনেক বাজেভাবে বলতে পারতাম, বললাম না। দেখুন টাকা আছে, সোনাদানা আছে, বিশাল অট্টালিকা আছে, অস্ত্রভাণ্ডার আছে, ক্ষমতাও আছে, কিন্তু কিছু অদৃশ্য শক্তির সঙ্গে পারা যায় না। ভুলের খেসারত কীভাবে দেবো আমরা ঠিক জানি না।’

করোনার সংক্রমণ রুখতে সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। পুরো ঢাকাকে একপ্রকার লকডাউন করা হয়েছে। সম্প্রতি সরকারের আহ্বানে দেশের পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। তবে ৪ এপ্রিল থেকে গার্মেন্ট কারখানা খোলার বিজিএমইএ’র সিদ্ধান্তে ঢাকামুখী হন গার্মেন্ট কর্মীরা। দেশের এমন পরিস্থিতিতে গার্মেন্ট কারখানা খোলার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শুরু হয় তীব্র নিন্দার ঝড়। পরে নিজেদের ঘোষণা থেকে সরে এসে ১৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্ট কারখানা বন্ধ বলা হয়। ফলে নতুন করে বিপাকে পড়েন ঢাকায় হেঁটে আসা  শ্রমিক পরিবারগুলো।

সানী আরও লিখেন, ‘আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ওদের সামনে আমরা কিছুই না। ওরাই সামাল দিতে পারছে না। সেখানে আমাদের অবস্থান হাস্যকর। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আরও অনেক কঠোর হন। যদি দেশের খ্যাতনামা হাসপাতালগুলো করোনাভাইরাসের চিকিৎসা না করে, তাদের লাইসেন্স বাতিল করে দেন। মৃত্যু একদিন হবেই, চিকিৎসা পেয়ে যেন মরতে পারি। আবারও বলছি, আমরা সবাই বাসায় থাকি, নিরাপদ দূরত্ব বজায় রাখি।’

(40)

6

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *