হোম বিনোদন

বিনোদন

নায়িকা মৌসুমীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই

চিত্রনায়িকা মৌসুমী বলেছেন, তার নাম ও ছবি ব্যবহারে কিছু ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে নানা বার্তা দেওয়া হচ্ছে। আর সেসব বার্তাকে মৌসুমীর ভেবে কিছু গণমাধ্যম খবর তৈরি করছেন। মৌসুমীর দাবি, তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। বিষয়টি নিয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এ অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি পোস্টে মৌসুমী লিখেছেন, ‘আমার কোনো ফেসবুক আইডি নেই। আর সাংবাদিক ভাইয়েরা...বিস্তারিত

কপিল শর্মার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

সাত বছর আগের এক কর্মকাণ্ডের জেরে আইনি ঝামেলায় পড়েছেন ভারতের কমেডি কিং খ্যাত কপিল শর্মা। তার নামে যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়ের হয়েছে। চুক্তিভঙ্গের অভিযোগ এনে কপিলের বিরুদ্ধে মামলাটি করেছে সাই ইউএসএ ইঙ্ক নামের একটি সংস্থা। মামলার অভিযোগ, ২০১৫ সালে উত্তর আমেরিকা সফরে গিয়েছিলেন কপিল শর্মা। সেই সফরে সাই ইউএসএ ইঙ্ক-এর কর্তা অমিত জেটলির সঙ্গে ছয়টি...বিস্তারিত

বানভাসিদের পাশে মৌসুমী ফাউন্ডেশন

এবার মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন নিয়ে কাজে নেমে পড়লেন চিত্রনায়ক ওমরসানী। জানা গেলো, সিলেট বিভাগে বন্যাদুর্গতের পাশে দাঁড়াচ্ছে ফাউন্ডেশনটি। সদস্যদের নিয়ে ফেসবুকে একটি ছবিও পোস্ট করা হয়েছে। যেখানে মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন লেখা টি-শার্ট পরা সানী। ফাউন্ডেশনটি জানায়, প্রিয়দর্শিনী মৌসুমীর অনুমতিক্রমে তারা বর্তমানে চলমান সিলেট বিভাগ এবং অন্যান্য জায়গার বন্যা পরিস্থিতি নিয়ে একটি তহবিল গঠন করেছে। এখান...বিস্তারিত

গ্রিন কার্ডের স্বপ্নপূরণ শাকিবের

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান গত নভেম্বরে দেশ ছেড়েছিলেন। উদ্দেশ্য, স্বপ্নের দেশ আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগটা নেওয়া। নভেম্বরের পর আর দেশে ফেরেননি এই তারকা। মাটি আঁকড়ে ছিলেন মার্কিন মুলুকে। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত খামটি। পেলেন বাইডেনের দেশের প্রিন্ট করা গ্রিন কার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন আমেরিকা প্রবাসী শাকিবের ঘনিষ্ঠ দুইজন। এরমধ্যে একজন জানান, নিয়ম অনুযায়ী শাকিব...বিস্তারিত

জন্মদিনে পুত্রবধূকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার উপদেশ ওমর সানীর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানীর একমাত্র ছেলের বউ সাদিয়া রহমান আয়েশার জন্মদিন আজ। পুত্রবধূর বিশেষ দিনে ওই পরিবারে যে খুশির জোয়ার বইছে তা পুত্রবধূকে সানীর শুভ কামান জানানো স্ট্যাটাসে বোঝা গেল। জন্মদিনে পুত্রবধূকে ভালোবাসায় ভাসিয়েছেন, পরামর্শ দিয়েছেন ধর্মে মন দিতে। ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘আয়েশা আমার বউমা, আমার আরেকটি বাচ্চা। আলহামদুলিল্লাহ, তোমার মতো...বিস্তারিত

স্বপ্নের পদ্মা সেতু আমি গর্বিত: অপু বিশ্বাস

স্বপ্নের পদ্মা সেতু আজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে শুরু হলো স্বপ্নের সেতুর স্বপ্নযাত্রা, খুলল দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়কপথে যোগাযোগের দুয়ার। দেশের বৃহত্তম এই সেতুর উদ্বোধনী দিনে ঢাকাই ছবির চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, পদ্মা সেতু চালু হলো, বাংলাদেশী হিসেবে আমি গর্বিত। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গর্ব। তার সুদৃঢ় নেতৃত্বে...বিস্তারিত

আত্মহত্যার মিছিলে আরেক অভিনেত্রী

ভারতে আরেক অভিনেত্রী আত্মহত্যা করলেন। ভুবনেশ্বরে বাড়ি থেকে উদ্ধার করা হলো ওড়িয়া অভিনেত্রী রশ্মিরেখা ওঝার লাশ। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। ভুবনেশ্বরের নায়াপল্লী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ২৩ বছর বয়সি এই অভিনেত্রী। সেখান থেকেই উদ্ধার করা হয় ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ। পাশাপাশি সেই ঘর থেকেই উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। মেয়ের...বিস্তারিত

একসঙ্গে দুই ডন অমিতাভ-শাহরুখ!

আবার পর্দায় এক সঙ্গে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান? তাও আবার কি না ‘ডন’-এর সিকুয়েলে! শনিবার রাতে বিগ বি-র পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা। কেউ কেউ একে একে দুই করে ধরেই নিয়েছেন, ফারহান আখতারের আগামী ছবি আদতে ‘ডন থ্রি’। এ বিষয়ে নাকি প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গেও কথা বলেছেন ‘ডন’ এবং ‘ডন ২’-র পরিচালক। শনিবার নেটমাধ্যমে একটি ছবি...বিস্তারিত

কোরবানির টাকা বন্যার্তদের বিলিয়ে দেবেন অনন্ত জলিল

ইতোমধ্যেই উজানের পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণে সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে সেখানকার মানুষজন। ক্রমশ অবনতি ঘটছে পরিস্থিতির। এরইমধ্যে বাংলাদেশের নামকরা সেলিব্রিটিরা এগিয়ে আসছেন যে যার মতো করে। এবার সেই বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী ও ঢাকাই সিনেমার চলচ্চিত্র তারকা অনন্ত জলিল। বন্যার্তদের সহায়তায় তিনি...বিস্তারিত

আমাদের জন্য সবাই দোয়া করবেন: ওমর সানী

ওমর সানী পরিবার ও জায়েদ খান ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছে চলচ্চিত্র অঙ্গনে| সানীর জায়েদ খানকে চড় মারা, জায়েদ খানের পিস্তল বের করে সানীকে হুমকি দেওয়া, মৌসুমীর অডিও বার্তা, জায়েদের বিরুদ্ধে সানীর শিল্পী সমিতিতে মৌসুমীকে হয়রানি ও সংসার ভাঙার অভিযোগের বিষয়গুলো ছিল আলোচনা কেন্দ্রে| তাদের একে অন্যের বিরুদ্ধে এমন অভিযোগ আর তর্ক-বিতর্কের কারণে...বিস্তারিত

সব ঘটনা-রটনা ডিঙিয়ে আবারও একসঙ্গে সানি-মৌসুমী

একই ছাদের তলায় থাকা সত্বেও কোনরুপ কথা বা যোগাযোগ হচ্ছিলনা ওমর সানী-মৌসুমীর। মৌসুমী নাকি নিজ থেকেই এড়িয়ে চলতেন সানীকে। বিষয়টি ওমর সানীই প্রকাশ্যে আনেন। এরপরই শুরু হয়ে যায় নানা গুঞ্জন। তবে কি সানী-মৌসুমীর সংসার ভাঙছে? অবশেষে সকল গুঞ্জনের ইতি টেনে  রাতে খাবারের টেবিলে একসঙ্গে খাবার খাওয়ার ছবি দিয়ে ওমর সানী বুঝিয়ে দিলেন তাদের ভালোবাসা এতো...বিস্তারিত

আমি রাগের মাথায় বলেছি: মৌসুমী

ডিপজলের ছেলের বিয়েতে চড় ও পিস্তল ঘটনা এখন গড়িয়েছে পরিবারের অন্দর মহল পর্যন্ত। গত শুক্রবার থেকেই সানী-মৌসুমী-জায়েদ ইস্যু এখন বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। এই ঘটনাকে কেন্দ্র করে চলছে আলোচনা ও সমালোচনা। সেই সঙ্গে বেরিয়ে আসছে জানা-অজানা অনেক তথ্য। এই ঘটনায় গণমাধ্যমে কথা বলেছেন ওমর সানী-মৌসুমী দম্পতি সন্তান ফারদিন এহসান স্বাধীন। মা (মৌসুমী) বাবার (ওমর সানী)...বিস্তারিত

ওমর সানীকে গুলির হুমকি জায়েদ খানের

শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে রাজকীয় আয়োজনে বিয়ে সম্পন্ন হয় প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বড় ছেলে। এই বিয়ের অনষ্ঠানে চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। বিয়েতে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী বরাতে জানা গেছে এ তথ্য। তারা জানান, আমরা যতটুকু জানি মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান...বিস্তারিত

অল্পের জন্য বাঁচলেন সালমান খান

সালমান খানকে হত্যার হুমকি ও তাকে হত্যাচেষ্টা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ভারতের টাইমস নেটওয়ার্ক এ খবর নিশ্চিত করেছে। বর্তমানে চলমান সিধু মোচওয়ালা হত্যাকাণ্ড তদন্তকালে বলিউড ভাইজানকে হত্যা করার এক অপচেষ্টার কথা জানা গেছে। সিধু মোচওয়ালা হত্যাকাণ্ড তদন্তকারী একজন পুলিশ কর্মকর্তা আকস্মিকভাবেই এ ঘটনার বিষয়টি জানতে পারেন। এই তদন্তকারীর তথ্য অনুযায়ী একজন বন্দুকধারীকে নিয়োগ...বিস্তারিত

চিন্তামুক্ত শাহরুখ-গৌরী

সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খান প্রায় উধাও হয়ে গেছিলেন। মাদক কাণ্ডে ছেলে আরিয়ান খানের গ্রেপ্তারের পর নিজেকে গোপন রেখেছিলেন তিনি। তবে অতীতের গ্লানি ভুলে স্বাভাবিক ছন্দে ফিরছেন শাহরুখ খান। ইন্সটাগ্রামে এখন যেন তারই রেশ চলছে। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেন স্ত্রী গৌরি খান। পেশায় ফ্যাশন ডিজাইনার শাহরুখ-পত্নীর...বিস্তারিত

সালমান খানকে চিঠি দিয়ে হত্যার হুমকি

পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে আচমকাই খুন করেছিলেন দৃষ্কৃতীরা। তা নিয়ে জোর চর্চা হয়েছিল। সেই মৃত্যুর রেশ কাটতে না কাটতেই হুমকি চিঠি পান বলিউডের ‘ভাইজান’। সালমান খান এবং তার বাবা সেলিম খানকে খুনের হুমকি চিঠি পাঠানো হয়। অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগও জানানো হয়। এবার নিরাপত্তা অনেকখানি বাড়ানো হল বলিউড তারকা সালমান খানের।...বিস্তারিত

ক্ষোভের মুখে হিরো আলম, বললেন শখে গেয়েছি!

বেসুরো গলায় একের পর এক গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠার পর এবার রবীন্দ্র সঙ্গীত গেয়ে অন্য সঙ্গীতশিল্পীদের ক্ষোভের মুখে পড়েছেন হিরো আলম। সম্প্রতি ‘আমারও পরানো যাহা চায়’ রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন তিনি। এই গান প্রকাশের পর থেকেই তুমুল সমালোচিত হচ্ছেন তিনি। সঙ্গীতশিল্পী বেলাল খান এ বিষয়ে বলেন, তার এসব মানহীন কনটেন্টে মোটেও দেশ-জাতির কোনো উপকার নেই ও...বিস্তারিত

কেকের মৃত্যুর মূল কারণ জানালেন চিকিৎসকরা

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের প্রয়াণে সুরের ভুবনে নেমে এসেছে পিনপতন নিরবতা। তার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্তরা। ইতোমধ্যে গায়কের মৃত্যুতে কলকাতার নিউ মার্কেট থানায় মামলা হয়েছে। কলকাতার অনুষ্ঠানে যারা কেকের সঙ্গী হয়ে এসেছিলেন, তারাই অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন। প্রয়াত গায়ক যে হোটেলে উঠেছিলেন ওই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।...বিস্তারিত

কেকের মৃত্যু ঘিরে রহস্য, মামলা দায়ের

বলিউডের জনপ্রিয় গায়ক কেকের (কৃষ্ণকুমার কুন্নাথ) মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। তার মৃত্যু অস্বাভাবিক বলে মনে করছেন কলকাতার নজরুল মঞ্চে কেকের শেষ কনসার্টে তার সঙ্গে যাওয়া সঙ্গীরা। তাই মামলা দায়ের করেছেন তারা।   বুধবার সকালে কলকাতার নিউ মার্কেট থানায় কেকের অস্বাভাবিক মৃত্যুর মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার। কেকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। এ...বিস্তারিত

আবারও ভাইরাল বাদাম কাকু

ভুবন বাদ্যকার আর ভাইরাল হওয়া যেন সমার্থক হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কাঁচা বাদাম’ গান গেয়ে অনেকের কাছেই এখন তিনি ‘বাদাম কাকু’ হিসেবে পরিচিতি পেয়েছেন। কলকাতার গণ্ডি ছাড়িয়ে সুদূর কলম্বো, মেলবোর্নের নেটিজেনদের মন জয় করে ফেলেছেন এই বাদাম কাকু। মন জয় আর রাজ্য জয়ের নেশা মাথায় একবার চাপলে তাকে থামানোর সাধ্য কারও থাকে না। তেমনই...বিস্তারিত