হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বিল গেটসের ২৭ বছরের মধুর সম্পর্কের বিচ্ছেদ !

বিয়ের প্রায় ২৭ টি বছর কেটে গেছে। দুজনে মিলে যে প্রতিষ্ঠানে হাত দিয়েছে সেটি সোনা হয়ে গেছে। মাইক্রসফট, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের নাম আজ দিগবিদিক ছড়িয়ে পড়েছে। এই সময়ে তাদের ঘর আলো করে এসেছেন তিন সন্তান। ধনকুবের দম্পতি বিল গেটস ও মেলিন্ডা গেটস সোমবার দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন। টুইটার...বিস্তারিত

মিয়ানমার সেনাদের বিরুদ্ধে প্রথম অভিযানে সফল বিদ্রোহীরা !

মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী একটি সামরিক হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। মিজিমাডেইলি এবং কাচিনওয়েভস নিউজ পোর্টাল থেকেও হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিশ্চিত করা হয়েছে। সোমবার দেশটির শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে বলে দাবি করেছে। মিয়ানারের কাচিন রাজ্য এবং অন্যান্য স্থানে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যেই এই খবর সামনে...বিস্তারিত

আফগান বাহিনীর কাছে সেনাঘাঁটি হস্তান্তর করলো যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের দক্ষিণে হেলমানদ প্রদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিয়ন্ত্রিত এক সেনা ঘাঁটি আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ওয়াশিংটনের সৈন্য প্রত্যাহার পরিকল্পনার আওতায় মার্কিন বাহিনী রোববার ওই সেনাঘাঁটি হস্তান্তর করে বলে এক বিবৃতিতে জানায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্যাম্প লেদারনিক নামের এই সেনা ঘাঁটি বর্তমানে আফগান সেনাবাহিনীর বিশেষ বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে বলে বিবৃতিতে জানানো হয়। মার্কিন...বিস্তারিত

সাংবাদিকতা হচ্ছে গণসম্পদ: জাতিসংঘের মহাসচিব

জাতিসংঘ সাংবাদিক নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার লক্ষ্য হচ্ছে বিশ্বজুড়ে গণমাধ্যম কর্মীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা-কারণ তথ্য হচ্ছে একটি গণসম্পদ। আর এই মহামারীর অর্থনৈতিক প্রভাব অনেক প্রচার মাধ্যমকে কঠোরভাবে আঘাত করেছে, যা তাদের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। সোমবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বানীতে এসব কথা বলেন। তিনি বলেন,...বিস্তারিত

গৃহযুদ্ধের ডাক দিলেন মিয়ানমারের ‘কারেন ন্যাশনাল ইউনিয়ন’

সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। গণতন্ত্রকামীদের প্রবল বিক্ষোভের পর এবার বার্মিজ সেনার বিরুদ্ধে মোর্চা খুলেছে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন। জানা যায়, সামরিক জুন্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছে বেশ কয়েকটি বিদ্রোহী সংগঠন। ফলে দেশটিতে গৃহযুদ্ধের সূত্রপাত হয়েছে বলে আশঙ্কা। রবিবার মিয়ানমারের বিদ্রোহী সংগঠন ‘কারেন ন্যাশনাল ইউনিয়ন’-এর স্বঘোষিত সেনাপ্রধান কারেন...বিস্তারিত

পশ্চিমবঙ্গ নির্বাচনের সর্বশেষ ফলাফল…

শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ১৯০ আসনে এগিয়ে আছে মমতার দল তৃণমূল কংগ্রেস। আর ৯৫ আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে জোট এগিয়ে আছে ৪ আসনে। নিশ্চিন্তে বলা যায় পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।...বিস্তারিত

জাকির নায়েকের বিরুদ্ধে আবারও রেড নোটিশ প্রত্যাখ্যান !

ভারতের ইসলামী আলোচক ড. জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে ভারত থেকে আবারও রেড নোটিশ জারি করার অনুরোধ খারিজ করেছে ইন্টারপোল। এর মধ্য দিয়ে তিন বার ভারত সরকারের অনুরোধ খারিজ করে দিল ইন্টারপোল। ইন্টারপোল সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ‘ধর্মীয় শিক্ষা দিয়ে অর্থ রোজগার করা এবং তা অপ্রাসঙ্গিক জায়গায় খরচ করাকে আর্থিক দুর্নীতি বলা...বিস্তারিত

সবচেয়ে বড় ভূমিদস্যু সেনাবাহিনী: পাকিস্তান হাইকোর্ট

লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ কাসিম বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনীকে ‘সবচেয়ে বড় ভূমিদস্যু’। গত বুধবার এক রিট আবেদনের শুনানিতে তিনি এ মন্তব্য করেন। ইভাকিউইয়ি ট্রাস্ট প্রোপার্টি বোর্ডের (ইটিপিবি) কাছ থেকে বৈধভাবে ইজারা নেওয়া জমিতে যাতে পাকিস্তানের প্রতিরক্ষা আবাসন কর্তৃপক্ষ (ডিএইচএ) কোনো ধরনের হস্তক্ষেপ না করে, সেই নির্দেশনা চেয়ে তিনজন সাধারণ ব্যক্তি আদালতে এ রিট আবেদন করেন। ‘অবৈধ’...বিস্তারিত

মমতার তৃণমূল আবারও ক্ষমতায়: বুথফেরত জরিপ

ভারতের পাঁচ রাজ্যে আট দফা ভোটের শেষে বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো মমতার তৃণমূল সরকার গড়তে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ৮ম ধাপের ভোট শেষ হওয়ার পর বুথফেরত বিভিন্ন জরিপে ২৯৪ আসনের বিধানসভায় এবার তৃণমূলের দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস মেলেনি। আগামী রবিবার ভোটের ফলাফল ঘোষণা করার...বিস্তারিত

ইসরাইলে ৪৪ ইহুদি নিহত

করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে ইসরাইলে ইহুদিদের একটি অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ৪৪ জন মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে নিয়ে যেতে কয়েক ডজন অ্যাম্বুলেন্স ও ছয়টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন...বিস্তারিত

মিয়ানমারের মাগওয়ে ও মেইকতিয়ার বিমান ঘাঁটিতে হামলা !

মিয়ানমারের দুটি বিমান ঘাঁটিতে অজ্ঞাত হামলাকারীরা আক্রমণ চালিয়েছে। একটি ঘাঁটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও অপর ঘাঁটিতে রকেট নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে মধ্যাঞ্চলীয় শহর মাগওয়ের নিকটবর্তী বিমান ঘাঁটিতে প্রথম হামলার ঘটনাটি ঘটে।বার্তা সংস্থা ডেল্টার ফেইসবুক পোস্টের প্রতিবেদনের বরাতে রয়টার্স এমন খবর জানিয়েছে। এ সময় এই ঘাঁটিটিতে তিনটি বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে তারা। এর...বিস্তারিত

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের ডাক জেড প্রজন্ম’র !

সম্প্রতি নিজেদেরকে ‘সেনাবিরোধী নতুন শক্তি’ হিসেবে ঘোষণা দেয়া একটি দলের প্রকাশিত ভিডিও ভাইরাল হয়েছে। মিয়ানমারের সেনা শাসকদের বিরুদ্ধে লড়াই করতে অন্তত ১২০ তরুণ সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন বলে তারা সেই ভিডিওতে জানান। মিয়ানমারের ভাষায় ‘জনগণের জন্যে লড়াই’য়ে তাদের প্রস্তুতির কথা বলেছেন। সেখানে আরও দেখা যায়, ভোরের আলোয় তরুণরা একটি বনাঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা মন মন বার্তা...বিস্তারিত

করোনায় মোদির চাচির মৃত্যু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচি নর্মদাবেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত কয়েকদিন গুরুতর অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি গুজরাটের নিউ রনিপ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। প্রায় ১০ দিন আগে তার করোনা ধরা পড়ে। তখন থেকেই চিকিৎসা শুরু হয়। কিন্তু...বিস্তারিত

বিক্ষোভের মুখে দামেস্ক গেট থেকে ব্যারিকেড তুলে নিলো ইসরায়েল

ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিবাদের মুখে অবশেষে দামেস্ক গেট থেকে পিছু হটেছে ইসরায়েলি পুলিশ। সেখানে পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে রবিবার রাতে রীতিমতো বিজয় উল্লাসে মেতে ওঠে ফিলিস্তিনিরা। প্রায় দুই সপ্তাহব্যাপী আন্দোলনের মাধ্যমে ঐতিহাসিক চত্বরটিতে রমজান উপলক্ষ্যে আবারও সমবেত হওয়ার অনুমতি পেল তারা। এ বছর রমজানের শুরু থেকেই ফিলিস্তিনিরা ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেটে জমায়েত হতে গিয়ে...বিস্তারিত

ভারতের পরিস্থিতি ‘হৃদয় বিদারক’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভেঙে পড়েছে ভারতের রাজধানীর স্বাস্থ্য কাঠামো। চলছে জীবন মৃত্যুর লড়াই। মৃত্যুর পরে সৎকারের মাটি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেয়িসাস সোমবার ভারতকে ক্রমবর্ধমান কোভিড -১৯ পরিস্থিতি নিয়ে আবার সতর্ক করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ভারতের বর্তমান পরিস্থিতিটিকে “হৃদয় বিদারক” বলে বর্ণনা করেছেন। বলেন, অতিমারীর বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতে অতিরিক্ত...বিস্তারিত

মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে জরিমানা

একটি জরুরি বৈঠকে মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে ছয় হাজার বাথ (১৯০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। সোমবার সকালে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায়ুথ তার ফেসবুক পাতায় বৈঠকের একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, মাস্ক ছাড়াই তিনি বৈঠকে অংশ নিচ্ছেন। যদিও ছবিটি পরে সরিয়ে নেওয়া হয়। খবর ওয়াশিংটন পোস্টের। ওই ছবি প্রকাশের...বিস্তারিত

ফার্মেসিতে গিয়ে টিকা নিলেন জাস্টিন ট্রুডো,আইনের প্রতি শ্রদ্ধা

আইনের প্রতি শ্রদ্ধা দেখালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি প্রধানমন্ত্রী হওয়ায় যেকোনো সময় করোনা ভাইরাসের টিকা নিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। কানাডায় টিকা দেয়ার জন্য পর্যায়ক্রমে বয়স বেঁধে দেয়া হচ্ছে। ফলে ট্রুডো অপেক্ষায় ছিলেন কখন তার বয়সসীমার ঘোষণা আসবে। অবশেষে এ সপ্তাহে তার বয়সসীমার ঘোষণা আসে। তারপরই তিনি টিকা নেন। টিকা নেন বলতে তিনি...বিস্তারিত

অবশেষে ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ ঘোষণা

ভারতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামীকাল সোমবার থেকে আপাতত দুই সপ্তাহের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করা হচ্ছে। রোববার সরকারের উচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার আহ্বান জানান জাতীয় কারিগরি কমিটি ও বিশেষজ্ঞরা। রোববার বিশ্ব...বিস্তারিত

শত্রুতা ভুলে ভারতের পাশে পাকিস্তান

শত্রুতা ভুলে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পাকিস্তান। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশটিকে ভেন্টিলেটর, বাইপ্যাপ, ডিজিটাল এক্স-রে, পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) কিটসহ বিভিন্ন সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী টুইটারে বলেন, কোভিড-১৯-এর বর্তমানে ঢেউয়ের মধ্যে ভারতের মানুষের পাশে বিভিন্ন সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। অপর একটি টুইটে...বিস্তারিত

ইসরায়েলে করোনায় মৃত্যু এখন শূন্যতে

ইসরায়েলে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। দেশটিতে গত ১০ মাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। দেশজুড়ে দ্রুত টিকাদান কর্মসূচি গ্রহণের ফলে করোনা পরিস্থিতি মোকাবিলায় এমন সফলতা দেখাল ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত বছরের জুনের শেষে করোনায় দৈনিক মৃত্যু সর্বশেষ শূন্যে নেমে এসেছিল ইসরায়েলে। মহামারির প্রথম ধাক্কা সামাল দিতে আরোপিত লকডাউনের পর এমনটি...বিস্তারিত