fbpx
হোম বিনোদন

বিনোদন

আমার বিয়ের বয়স হয়ে গেছে আমি জানি: বুবলী

সিনেমা পাড়ায় ব্যাপক সাড়া জাগানো অভিনেত্রী বুবলীর অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে বুবলী কবে বিয়ে করছেন সেটি জানা এখন অনেক কৌতুহলের বিষয়। সম্প্রতি বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘আমার বিয়ের বয়স হয়ে গেছে আমি জানি। বিয়েটা করতেও হবে। তবে কবে করছি সেটা এখনই বলা যাচ্ছে না।’ বুবলীর সব  ছবিতে...বিস্তারিত

সিঙ্গাপুরে এন্ড্রু কিশোরের চিকিৎসার্থে গান গাইবেন না রুনা লায়লা

কিংবদন্তি  সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য অর্থ যোগানের নিমিত্তে সিঙ্গাপুরে গান করবেন সাবিনা ইয়াসমিন । গাইবেন না রুনা লায়লা । ব্যয়বহুল এই চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর প্রবাসীরা আগামী ৯ ফেব্রুয়ারি সেখানে একটি কনসার্টের আয়োজন করেন। দুই কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনকে গান করার জন্য চূড়ান্ত করা হলেও পরে গান করতে পারবেন না বলে...বিস্তারিত

‘আপনি শেষ কবে গোসল করেছেন ? মনে নেই’

একবার বা দুবার নয়, সাতটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মালিক এখন পপশিল্পী লেডি গাগা । রেকর্ডের তালিকায় যোগ হয়েছে একটি অস্কার, নয়টি গ্র্যামি অ্যাওয়ার্ড, সং রাইটার্স হল অব ফেম অ্যাওয়ার্ড, আর্টিস্ট অব দ্য ইয়ার, উইম্যান অব দ্য ইয়ার, গ্রেটেস্ট উইম্যান ইন মিউজিকসহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার । সম্প্রতি এই গায়িকা তার ব্যস্ততম সময়ের ফাঁকে এক প্রশ্নের...বিস্তারিত

আতিফ আসলামের দ্বিতীয় পুত্রের নাম ‘আলহামদুলিল্লা’

দ্বিতীয় সন্তানের বাবা হলেন কণ্ঠশিল্পী আতিফ আসলাম । এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমের ইন্সটাগ্রামে ছবি শেয়ার করে জানান দিয়েছেন তিনি । জানিয়েছেন, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। সবার দোয়াও চেয়েছেন তিনি। গত ২১ ডিসেম্বর আতিফের স্ত্রী সারা জন্ম দেন তাদের দ্বিতীয় পুত্র সন্তানের। এই দম্পতি তাদের পুত্রসন্তানের নাম রেখেছেন ‘আলহামদুলিল্লা’। বলিউডে বহু সংখ্যক জনপ্রিয় সংগীতের শিল্পী...বিস্তারিত

হাসপাতালে এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যান। মন্ত্রী এটিএম শামসুজ্জামানের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি বিশিষ্ট এই অভিনেতাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসুস্থতার খবর শুনে চিন্তিত। প্রধানমন্ত্রী তার চিকিৎসার খোঁজ-খবর নিতে তাকে পাঠিয়েছেন বলে জানান তথ্যমন্ত্রী। মন্ত্রী এই অভিনেতার চিকিৎসার...বিস্তারিত

শাকিব খানের ‘বীর’ নিয়ে মুখ খুললেন কাজী হায়াৎ

শাকিব খানের ‘বীর’ সিনেমা নিয়ে চেঞ্জ টিভির সাথে কথা বলেছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ । আম্মাজান , ইতিহাস, তেজী ও দেশপ্রেমীকের মত অসংখ্য জনপ্রিয় বাংলা ছায়াছবি নির্মাণ করেছেন পরিচালক কাজী হায়াৎ । আর সে সকল ছবিতে তিনি তুলে ধরেছেন  সমাজের নানা অসঙ্গতি ,অনিয়ম ,রাজনীতি ও প্রশাসনের নানা অনিয়মের বিষয় । যেগুলোর বেশীরভাগ ছবিতে কাজ...বিস্তারিত

বড়দিনে অনুরূপ আইচের গান

যীশু খ্রিষ্টের জন্মদিনকে বিশ্বের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ‘বড়দিন’ হিসেবে পালন করে। সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য উদাহরণ হিসেবে বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালিত হয়। এ উপলক্ষে দেশবরেণ্য গীতিকার ও লেখক অনুরূপ আইচের লেখা ও পরিকল্পনায় একটি নতুন গান প্রকাশ পেতে যাচ্ছে ‘ই নেটওয়ার্ক’ এর ইউটিউব চ্যানেলে। গানটির শিরোনাম ‘যীশুর বন্দনা’। বিজয় রথ ব্যান্ডের কীবোর্ডিস্ট শুভ্র’র সংগীত পরিচালনায় এই...বিস্তারিত

ক্ষমা চাইলেন নোবেল

‘সারেগামাপা’ খ্যাত তারকা নোবেল গান চুরির অপরাধে ক্ষমা চেয়েছেন । নোবেলের সাবেক ব্যান্ড দল  ‘অ্যাবাউট ডার্ক’র নাসির উল্লার লেখা একটি ‘দেশ’ শিরোনামের গান নোবেল নিজের নামে প্রকাশ করলে সেটি চুরির অভিযোগ করেন গানটির গীতিকার । বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউবে গানটি প্রকাশ করেন নোবেল। যেখানে গানটির কথা ও সুর নিজের...বিস্তারিত

জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম আবারও বাবা হলেন

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আবারও বাবা হয়েছেন। এটি আতিফ-সারা দম্পতির দ্বিতীয় সন্তান। তাদের দুটি সন্তানই ছেলে। ২০১৩ সালের ২৯ মার্চ লাহোরে সারা ভারভানাকে বিয়ে করেন জনপ্রিয় এ শিল্পী। ২০১৪ সালে তারা প্রথম পুত্রসন্তানের বাবা-মা হন। বাবা হওয়ার খুশিতে এক ইনস্টাগ্রামের পোস্টে তিনি বলেন, আপনাদের সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি- আলহামদুলিল্লাহ! আমরা আবারও ছেলেসন্তানের বাবা-মা হয়েছি।...বিস্তারিত

আবারো হাসপাতালে এ টি এম শামসুজ্জামান

আবারো অসুস্থ হয়ে হাসপাতালে চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা ও চিত্রনাট্যকার এ টি এম শামসুজ্জামান। গতকাল দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে তাকে। স্ত্রী রুনা জামান জানান, শুক্রবার রাতভর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এ টি এম শামসুজ্জামানের। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানকার মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমানের...বিস্তারিত

অ্যাসিড ঝলসানো দীপিকার মুখ !

বর্তমান সময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন । সম্প্রতি আলোড়ন তুলেছে তার অ্যাসিড ঝলসানো মুখ। তার অভিনীত ‘ছপক’ সিনেমার ট্রেলারের মুক্তির পর দর্শক দীপিকাকে অ্যাসিড সারভাইভালের লুকে দেখতে পায়। আর তা দেখেই আবেগ আপ্লুত সিনেমাপ্রেমীরা। এবার প্রকাশ পেলো সিনেমাটির প্রথম গান ‘নোক ঝোক’। পুরো গানটি জুড়েই দীপিকা আর বিক্রান্তের সম্পর্ক গড়ে ওঠার ঘটনাটি দেখানো...বিস্তারিত

মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আন্দোলন অব্যাহত রয়েছে । অন্যান্যদের মত অবশেষে তিনিও জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর পুলিশের হিংসাত্মক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন। টুইটে তিনি লিখেন, ‘প্রত্যেক শিশুর শিক্ষা আমাদের স্বপ্ন। শিক্ষাই তাদের স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে শেখায়। আমরা তাদের বড় করেছি যেন আমরা একটি প্রতিবাদী কণ্ঠ পাই।’ সোশ্যাল...বিস্তারিত

৮ বছরের শিশু রায়ান ইউটিউবের সেরা ধনী !

ইউটিউব দুনিয়ার সেরা ধনী এখন মাত্র  ৮ বছরের শিশু রায়ান কাজি । যার ইউটিউব চ্যানেলের নাম Ryan’s World । যার সাবস্ক্রাইবার সংখ্যা ২ কোটি ২৯ লাখ । জানা যায় , ২০১৫ সালে রায়ানের মা-বাবা তার নামে এই ইউটিউব চ্যানেল চালু করে দেন । গতকাল ফোর্বস ম্যাগাজিনের তরফে একটি তালিকা প্রকাশিত হয়েছে । সেখানে নাম রয়েছে...বিস্তারিত

বাপ্পা-তানিয়ার ঘরে নতুন অতিথি

জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসাইন দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। বাবা হয়েছেন বাপ্পা মজুমদার। বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের মা হয়েছেন তানিয়া হোসাইন। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন বাপ্পা নিজেই। এদিকে জন্মের আগে থেকেই মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন বাপ্পা-তানিয়া দম্পতি। পারিবারিকভাবে...বিস্তারিত

শাকিব খানকে নিয়ে মজার কথা বললেন হারুন কিসিঞ্জার

শাকিব ভাইয়ের ভাগ্য ভালো , ওনার জোয়ার কলকাতা , ঢাকায় চলছে । আমি তার সাথে অনেক ছবি করেছি । যখন শাকিব ভাই সুপার স্টার হয়নি তখনও তার সাথে অভিনয় করেছি ,যখন সুপার স্টার হয়েছেন তখনও করেছি । সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় কৌতুক শিল্পী ও অভিনেতা হারুন কিসিঞ্জারের সাথে বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল চেঞ্জ টিভির একান্ত...বিস্তারিত

বিতর্কের জবাব দিলেন হানিফ সংকেত

সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে মার্কিন দম্পতি জেসন-মেরিন্ডির বাংলাদেশে এসে বসবাস এবং সাধারণ মানুষের সেবার মহান চিত্র তুলে ধরা হলে সেই অনুষ্ঠান নিয়ে প্রশংসার পাশাপাশি কিছু বিতর্ক তৈরী হয় । এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে  সেই বিতর্কের জবাব দিলেন অনুষ্ঠানটির উপস্থাপক হানিফ সংকেত । সেটি হুবহু তুলে ধরা হলো- ‘সুহৃদ, গত ২৯ নভেম্বর প্রচারিত...বিস্তারিত

ডিগবাজি দিয়ে আবারো অভিনয়ে কণ্ঠশিল্পী শুভ্রদেব

অভিনয়ে ফিরলেন কণ্ঠশিল্পী শুভ্রদেব । আজ থেকে ‘ডিগবাজি’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন এই শিল্পী । মানস পালের রচনায় নাটকটি নির্মাণ করছেন মজিবুল হক খোকন । তবে নাটকটিতে শুভ্রদেব অভিনয় করছেন একজন সেলিব্রেটি গায়ক হিসেবে । এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ড. এনামুল হক, আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, মৌসুমী হামিদ, উর্মিলা...বিস্তারিত

বিএফডিসিতে বিজয় দিবস পালিত

মহান বিজয় দিবস আজ, পূর্ণ হলো বিজয়ের ৪৮ বছর, যথাযথ মর্জাদায় বাঙালি জাতি উদযাপন করছে দিনটি। ৪৮ বছর আগে এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বাঙালির সামনে। স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল বাঙালির। আর পৃথিবীর মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে অস্তিত্ব লাভ করে বাংলাদেশ। বিজয়...বিস্তারিত

সিনেমায় ফিরছেন শাবনূর !

বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর ফিরছেন চলচ্চিত্র আঙ্গিনায় । এমন খবর এখন সবখানে । জাজ মাল্টিমিডিয়ার ‘কাঁটাতারের বেড়া’ সিনেমার মধ্য দিয়ে আবারও রুপালি পর্দায় ফিরবেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর  । আজ সকালে জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করা হয়, তাদের ‘কাঁটাতারের বেড়া’য় অভিনয় করছেন নায়িকা শাবনূর । আর এই সিনেমায় অভিনয় করার জন্য তিনি অস্ট্রেলিয়ান...বিস্তারিত

ক্লোজ আপ তারকা পৃথ্বীরাজ আর নেই

ক্লোজ আপ তারকা ও সঙ্গীত পরিচালক ‍পৃথ্বীরাজ আর নেই । আজ  ভোরে আনুমানিক সাড়ে চারটায় তার মৃত্যু হয় । কণ্ঠশিল্পী পৃথ্বীরাজ স্টুডিওতে কাজ করার সময় কোন সাড়া না দিলে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজধানীর সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন । জানা যায়, কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও বর্তমান সময়ে...বিস্তারিত