হোম বিনোদন আবারো হাসপাতালে এ টি এম শামসুজ্জামান
আবারো হাসপাতালে এ টি এম শামসুজ্জামান

আবারো হাসপাতালে এ টি এম শামসুজ্জামান

9
0

আবারো অসুস্থ হয়ে হাসপাতালে চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা ও চিত্রনাট্যকার এ টি এম শামসুজ্জামান। গতকাল দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে তাকে।

স্ত্রী রুনা জামান জানান, শুক্রবার রাতভর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এ টি এম শামসুজ্জামানের। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানকার মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমানের পরামর্শে  নিউরোমেডিসিন বিভাগের অধীনে ভর্তি করা হয়। জানা যায় ,শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে এবং শরীরে নানা রকমের সমস্যাও দেখা দিয়েছে। স্বাভাবিক খাবার খেতে পারছেন না। কথা বলতেও পারছেন না ।

অধ্যাপক আতিকুর রহমান শারীরিক অবস্থার বিষয়ে জানান, আগে দুবার উনি আমার অধীনে ভর্তি ছিলেন। এবার ধারণা করা হচ্ছে, তিনি  স্ট্রোক করেছেন। শরীরের এক পাশ অবশ। একটি চোখের এক পাশে ভাইরাল অ্যাটাক হয়েছে। শারীরিক অবস্থা বেশি দুর্বল। সবকিছু বিবেচনায় আমরা ওনাকে নিউরোমেডিসিন বিভাগের অধীনে ভর্তির পরামর্শ দিয়েছি।

মেয়ে কোয়েল আহমেদ বলেন, বাবার মূল সমস্যার চিকিৎসা এখনো শুরুই হয়নি। বেলা দুইটার পর এখানকার বড় ডাক্তাররা চলে যান। আশা করছি, আজ বাবার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বড় ডাক্তাররা। উল্লেখ্য, চলতি বছরের ২৬ শে এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন এ টি এম শামসুজ্জামান।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *