হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ শনিবার এ পদের জন্য তাকে নির্বাচিত করেন দেশটির ফেডারেল সুপ্রিম কাউন্সিল। খবর প্রকাশ করেছে বিবিসি, আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গতকাল শুক্রবার আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স...বিস্তারিত

প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নেওয়া প্রসঙ্গে যা বললেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘‌আমাকে বিরোধী দলের এক নেতা বলেছেন, আপনি দু’বার প্রধানমন্ত্রী পদে মনোনীত হয়েছেন, এরপর আর কী চান? আসলে ওই বিরোধী নেতার মনোভাব হল, দু’বার প্রধানমন্ত্রী হলেই সব চাহিদার সমাপ্তি ঘটে যায়। কিন্তু আমি সেই প্রকৃতির মানুষ নই। সমস্ত জনস্বার্থবাহী প্রকল্প যতক্ষণ না ১০০ শতাংশ বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ বিশ্রাম নেব না।’‌ শনিবার...বিস্তারিত

করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তার কার্যালয়। জাসিন্ডা তার অফিসিয়াল ইনস্টাগ্রামেও করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার জেসিন্ডা আরডার্নের শরীরে করোনার লক্ষণ দেখা যায়। এরপর রাতে তিনি করোনায় আক্রান্ত বলে শঙ্কা করা হয়।  সকালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে সেই শঙ্কাই...বিস্তারিত

করোনার উপসর্গ নিয়ে উত্তর কোরিয়ায় আরও ২১ জনের মৃত্যু

উত্তর কোরিয়ায় গত বুধবার আনুষ্ঠানিকভাবে করোনা সংক্রমনের কথা স্বীকার করে। এর একদিন পর বৃহস্পতিবার থেকে দেশটিতে লকডাউন জারি করা হয়। গত শুক্রবার করোনায় দেশটিকে ৬ জন মারা যান। খবর সিবিএস নিউজের। শুক্রবার করোনার উপসর্গ নিয়ে নতুন করে আরও ২১ জন মারা যান বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এদিন নতুন করে আরও এক লাখ ৭৪ হাজার...বিস্তারিত

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দলের প্রধান ইমরান খান দেশটির নতুন সরকারের কাছে দ্রুত সাধারণ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। ইসলামাদ সমাবেশে যাওয়ার আগে গত শুক্রবার মর্দান রেলস্টেশনে এক জনসভায় দেওয়া ভাষণে ইমরান খান এ দাবি করেন। খবর দ্যা ডনের। ইমরান খান বলেন, পাকিস্তানের মানুষ বিদেশ থেকে আমদানি করা নতুন এ সরকার চায় না।...বিস্তারিত

সাংবাদিক শিরিনের শেষকৃত্যানুষ্ঠানে ইসরাইলি বাধা, বিরক্ত জাতিসংঘ

দখলকৃত পূর্ব জেরুজালেমের পুরনো শহরে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর শেষকৃত্যের আগে শুক্রবার তার কফিন বহনকারী ব্যক্তিদের পিটিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় চরম বিরক্ত জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার জেরুজালেমের সেইন্ট জোসেফ হাসপাতালের মর্গ থেকে শিরিনের লাশ নিয়ে নিয়ে যাওয়ার সয় ইসরাইলি বাহিনী হঠাৎ করে হামলা শুরু করে...বিস্তারিত

একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের একই বিভাগের ১০ নার্স!

শুনতে অবাক লাগলেও, এটাই হয়েছে আমেরিকার লিবার্টি হাসপাতালে। সেখানে একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন, একই বিভাগে কর্মরত ১১ জন। যাঁদের মধ্য়ে ১০ জন নার্স এবং একজন চিকিৎসক রয়েছেন। তবে এটা প্রথম নয়, এই নিয়ে গত পাঁচ বছরে তৃতীয়বার এই ধরনের ঘটনার সাক্ষী থাকল আমেরিকা। জানা গিয়েছে, হবু মায়েরা প্রত্যেকেই জুলাই থেকে নভেম্বরের মধ্য়ে সন্তান প্রসব করবেন। হাসপাতাল...বিস্তারিত

আরব আমিরাতের প্রেসিডেন্ট আর নেই

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান শুক্রবার (১৩ মে) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে।  এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আরব আমিরাতের জনগণ, আরব এবং ইসলামিক জাতি...বিস্তারিত

রাশিয়া ইউক্রেন ত্যাগ না করা পর্যন্ত নিষেধাজ্ঞা বজায় রাখুন: যুক্তরাজ্য

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লিজ ট্রাস বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তখনই প্রত্যাহার করা উচিত, যখন সব সেনা ইউক্রেন ছেড়ে চলে যাবে। জার্মানিতে জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। লিজ ট্রাস আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই এমন একটি পরাজয়ের মুখোমুখি হতে হবে, যা আরও আগ্রাসন রোধ করবে। তিনি বলেন, পুতিন বিশ্বমঞ্চে নিজেকে...বিস্তারিত

পুতিনের প্রশংসা করলেই শাস্তি!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করতে বারণ। করলেই বিপদ! এমনটিই ঘটবে ফ্রেঞ্চ ওপেনে।  টেনিসের এই বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক রোলাঁ গারোঁ কর্তৃপক্ষ এমন হুশিয়ারি দিয়েছে। রোলাঁ গারোঁর একজন পরিচালক নারী টেনিসের সাবেক এক নম্বর তারকা অ্যামেলি মরেসমো জানিয়েছেন, কোনো খেলোয়াড় যদি পুতিনের মতাবলম্বী হন, পুতিনকে সমর্থন করেন, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। তিনি জকোভিচ বা রাফায়েল...বিস্তারিত

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল বিক্রমাসিংহে: ডেইলি মিরর

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দেশটির ইউএনপি দলের নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তিনি শপথ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর কে হতে যাচ্ছেন লংকার প্রধানমন্ত্রী? এ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল দেশটিতে। রনিল বিক্রমাসিংহের নামই শোনা যাচ্ছিল। জানা গেছে, শপথগ্রহণ করে তিনি কলম্বোর...বিস্তারিত

রাশিয়ার বাজার থেকে বেরিয়ে যাচ্ছে সিমেন্স

জার্মান ম্যানুফ্যাকচারিং কোম্পানি সিমেন্স বলছে, ইউক্রেনের যুদ্ধের ফলে রাশিয়ার বাজার থেকে বেরিয়ে যাবে। বৃহস্পতিবার সিমেন্স কোম্পানি এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের। সিমেন্স কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনের যুদ্ধের নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগ দিচ্ছে এ জার্মান ম্যানুফ্যাকচারিং কোম্পানিটি। জনগণকে সমর্থন ও মানবিক সহায়তা প্রদানের দিকে মনোনিবেশ করছে তারা। কর্তৃপক্ষ আরও বলেছে, ইতোমধ্যে শিল্প কার্যক্রম এবং সব...বিস্তারিত

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার ভারি গোলাবর্ষণ, নিহত ১

ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে ভারি গোলাবর্ষণ চলছে। এর ফলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে বলে ইন্টারফ্যাক্স এক রিপোর্টে জানিয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। বুধবার জাপোরিঝিজিয়া রিজিওনাল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের (জেটওভিএ) তথ্যমতে, দিনভর কোমিশুভাখায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। জোভা বলেছে, জাপোরিঝিয়া শহর ওরেখভ টানা তিন দিন ধরে...বিস্তারিত

‘ইউক্রেনে ৭৮৮ ক্ষেপণাত্র ছুড়েছে রাশিয়া’

রাশিয়া-বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ৭৮৮টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আলেক্সি গ্রোমভ বলেন, রুশ বাহিনীর প্রধান লক্ষ্যগুলো ছিল ইউক্রেনের দক্ষিণ ও পূর্বে পরিবহণ অবকাঠামো। কিন্তু তারা বারবার সামাজিক গুরুত্বপূর্ণ অবকাঠামোর অন্য বস্তুগুলোতে হামলা চালিয়েছে। প্রসঙ্গত চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরুতে...বিস্তারিত

রাশিয়া বিশ্ব ব্যবস্থার জন্য সরাসরি হুমকি: ইউরোপীয় কমিশন

ইউক্রেনে চালানো ‘নৃশংস’ যুদ্ধের কারণে রাশিয়া ‘বিশ্ব ব্যবস্থার সরাসরি সবচেয়ে বড় হুমকি’ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন। বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে আলাপের পর তিনি এ কথা বলেন। খবর বিবিসির। এ সময় তিনি মস্কোর সঙ্গে ‘বেইজিংয়ের উদ্বেগজনক চুক্তির’ কথাও উল্লেখ করেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলও জাপানের রাজধানীতে হওয়া...বিস্তারিত

দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন পুতিন, দাবি যুক্তরাষ্ট্রের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তাদের দাবি, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া জয়লাভ করলেও চলমান এ সংঘাত সেখানেই শেষ হবে না।  বুধবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সেনারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম...বিস্তারিত

ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের লাইন বন্ধ করছে ইউক্রেন

ইউক্রেনের গ্যাস ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের এলাকার ওপর দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহের পাইপ লাইনের গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট পয়েন্ট তারা বন্ধ করে দিচ্ছে। এ লাইন দিয়ে ইউরোপে রাশিয়ার রপ্তানির এক তৃতীয়াংশ গ্যাস যায়। খবর রয়টার্স ও আল-আরাবিয়ার। এই পদক্ষেপের জন্য মস্কোকেই দায়ী করেছে ইউক্রেনের গ্যাস সরবরাহ ও ব্যবস্থাপনা কোম্পানি জিটিএসওইউ। প্রতিষ্ঠানটি বলেছে, ইউক্রেনের সোখরানিভকার ওপর দিয়ে...বিস্তারিত

ইউক্রেনের প্রথম প্রেসিডেন্ট ক্রাভচুক মারা গেছেন

ইউক্রেনের প্রথম প্রেসিডেন্ট এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে দেশটির স্বাধীনতার ঘোষক লিওনিড ক্রাভচুক মঙ্গলবার মারা গেছেন। তার বয়স ছিল ৮৮। মঙ্গলবার রাতে এক বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রাভচুকের অবদান স্মরণ করেন।  তিনি ক্রাভচুককে একজন সফল রাজনীতিবিদ ও ঐতিহাসিক ব্যক্তিত্ব বলে প্রশংসা করেছেন।  বলেছেন, তিনি এমন একজন ব্যক্তি যিনি জানেন কীভাবে চতুর শব্দগুলি খুঁজে বের...বিস্তারিত

জার্মানি ও নেদাল্যান্ডসকে ধন্যবাদ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে জোড়ালো সমর্থন করায় জার্মানি ও নেদারল্যান্ডসকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির (ইউক্রেন) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।খবর আনাদোলুর। ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার রাজধানী কিয়েভে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্না বিয়ারবক এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ট্রার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলেনস্কি বলেন, আমাদের এ দুঃসময়ে আপনারা আমাদের প্রতি...বিস্তারিত

ইউক্রেনে ৪০ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদন মার্কিন কংগ্রেসে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ।  বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। স্থানীয় সময় মঙ্গলবার ডেমোক্র্যাট অধ্যুষিত প্রতিনিধি পরিষদে ৩৬৮-৫৭ ভোটে বিলটি পাশ হয়। রাশিয়ার বর্বর হামলার মুখে ইউক্রেনকে সহায়তা করতে এই সাহায্য অনুমোদন দেওয়া হয়। বিলটির বিপক্ষে ভোট...বিস্তারিত