fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি ছুঁয়েছে

বেশ কয়েকদিন ধরেই আভাস পাওয়া যাচ্ছিল, সমগ্র বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে প্রায় ৮০০ কোটিতে। সেই ঐতিহাসিক সংখ্যা ছুঁয়ে ফেলল বিশ্ব। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ এর ১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছেছে। ২০৩০ সালের মধ্যে এই জনসংখ্যা পৌঁছাবে প্রায় সাড়ে ৮০০ কোটিতে। ২০৫০ সালে তা বৃদ্ধি পেয়ে হবে ৯৭০ কোটি। ২১০০ সালে মোট জনসংখ্যা পৌঁছাবে প্রায়...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে ৩ ফুটবলারকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় বন্দুক হামলায় ৩ ফুটবল খেলোয়াড় নিহত আরও ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে গোলাগুলিতে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত তিনজনই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সোমবার ভার্জিনিয়া...বিস্তারিত

পর্নোগ্রাফির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করলেন পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস রোমে ধর্মযাজকদের পর্নোগ্রাফির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। অনলাইন পর্নোগ্রাফিকে প্রলোভন হিসেবে অভিহিত করেছেন তিনি। তিনি বলেছেন, পর্নোগ্রাফি ‘পুরোহিত হৃদয়কে দুর্বল’ করে দেয়। গত সোমবার ভ্যাটিকানে এক বৈঠকের সময় নান ও ধর্মযাজকদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেন পোপ। এ সময় তিনি বিজ্ঞান ও বিশ্বাসের মিলন এবং ব্যক্তিগত ত্রুটিগুলোর সঙ্গে লড়াই করে সৎভাবে বেঁচে থাকার...বিস্তারিত

ইরানে মাজারে বন্দুক হামলা

ইরানে একটি মাজারে বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। বুধবার (২৬ অক্টোবর) দক্ষিণ ইরানের শিরাজ শহরে শিয়াদের ওই ধর্মীয় উপাসনালয়ে হামলার পর হতাহতের এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। আলজাজিরার...বিস্তারিত

ইসলামাবাদ অভিমুখে ২৮ অক্টোবর ইমরান খানের লং মার্চ

গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আগাম নির্বাচনের দাবি করে আসছেন ইমরান খান। এবার পাকিস্তানের ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করতে যাচ্ছেন তিনি। আগামী ২৮ অক্টোবর লাহোরের লিবার্টি চক থেকে শুরু হবে এ লং মার্চ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে। লাহোরে পিটিআই চেয়ারম্যান ইমরান খান এক প্রেস কনফারেন্সে লং মার্চের ঘোষণা দেন। সকাল...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রে সেন্ট লুইস শহরের একটি হাই স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শহরটি মিসৌরি অঙ্গরাজ্যে অবস্থিত। বিবিসি জানিয়েছে, এতে বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছে এবং আরও অন্তত সাতজন আহত হয়েছে। সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাই স্কুলে স্থানীয় সময় সোমবার ৯টার দিকে একজন বন্দুকধারী প্রবেশ করে। স্কুলটির ভবনের দরজা বন্ধ করা ছিল। তবে ওই বন্দুকধারী ঠিক কীভাবে স্কুলের...বিস্তারিত

৯৬ মিনিট পর ফিরল হোয়াটসঅ্যাপ

প্রায় দু’ঘণ্টা। তবে মনে হচ্ছিল সেই দু’ঘণ্টাই কাটতে চাইছে না। শেষে কোটি কোটি ব্যবহারকারীকে স্বস্তি দিয়ে পরিষেবা স্বাভাবিক হল হোয়াটসঅ্যাপের। প্রায় দু’ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর দুপুর ২টো ২০ মিনিট থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল হোয়াটসঅ্যাপ পরিষেবা। কিন্তু কী কারণে এই সমস্যা তা এখনও জানানো হয়নি হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটা-র পক্ষ থেকে। হোয়াটসঅ্যাপের...বিস্তারিত

নির্বাচনে প্রতিদ্বন্দিতার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

তিনি আবার ফিরতে তৈরি। শনিবার টেক্সাসে ভিড়ে ঠাসা সভায় দাড়িয়ে তেমনই ইঙ্গিত দিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে ২০২৪-এ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আবার নামবেন তিনি। শনিবার, টেক্সাসে রিপাবলিকান ট্রাম্পের সভায় ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। লোকে ঠাসা সেই জনসভায় দাঁড়িয়ে ট্রাম্প যা বললেন, তাতে উদ্বেলিত তার সমর্থকরা। বাইডেনের পূর্বসূরি...বিস্তারিত

এক হাত ও এক চোখ নষ্ট হয়ে গেছে সালমান রুশদির

দুই মাস আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বক্তৃতায় অংশ নেয়ার প্রস্তুতিকালে বিতর্কিত লেখক সালমান রুশদির ওপর হামলা চালায় এক যুবক। সে হামলায় গুরুতর জখম হন রুশদি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও প্রাণে বেঁচে গেছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তার এক প্রতিনিধি জানিয়েছেন- ওই হামলায় সালমান রুশদির একটি চোখ নষ্ট এবং এক হাত প্যারালাইজড...বিস্তারিত

যাত্রীবাহী জার্মান বিমান নিখোঁজ

মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় পাঁচজন জার্মান নাগরিককে নিয়ে একটি ছোটো যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় বিমানটি নিখোঁজ হয়। জার্মানির জননিরাপত্তামন্ত্রী জর্জ টরেস এ কথা জানিয়েছেন। খবর এএফপির। জার্মানির জননিরাপত্তামন্ত্রী বলেন, মেক্সিকো থেকে পাঁচজন জার্মান নাগরিক নিয়ে একটি ছোট বিমান শুক্রবার কোস্টারিকা থেকে নিখোঁজ হয়েছে। আমরা মেক্সিকো থেকে লিমনের পূর্বাঞ্চলীয়...বিস্তারিত

তৃতীয় মেয়াদে শি জিনপিং

চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস সম্পন্ন হয়েছে। এতে পার্টির বর্তমান সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ক্ষমতা বাড়িয়ে সংশোধিত দলীয় গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়নি প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও ওয়াং ইয়াংকে। চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস সম্পন্ন হয়েছে। প্রতি পাঁচ বছরে একবার এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা...বিস্তারিত

হামলা ঠেকাতে বন্দুক বিক্রি বন্ধ কানাডার

হামলা ঠেকাতে এবার বন্দুক বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।  সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডো। বন্দুক সহিংসতা রুখতে এমন পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে সাংবিধানিক কারণে যখন অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করতে বেগ পেতে হচ্ছে বাইডেন প্রশাসনকে, ঠিক তখনই সহিংসতা রুখতে...বিস্তারিত

নির্বাচনে লড়াই করতে চান বাইডেন

যুক্তরাষ্ট্রের এ যাবতকালের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ২০২৪ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ আছে। আর বাইডেনের পত্নী জিল মনে করেন, তার পিছু হটা উচিত হবে না। এমএসএনবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বাইডেন বলেন, আমি এখনও আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত নেইনি। কিন্তু এটি আমার ইচ্ছে। আমার আগ্রহ আগামী নির্বাচনেও অংশ নেয়ার। হোয়াইট হাউসের...বিস্তারিত

নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ইমরান খান

সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘সরকারি পদের অযোগ্য’ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তাকে পাঁচ বছর ভোটে নিষিদ্ধ করে পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে  শনিবার (২২ অক্টোবর) ইসলামাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন। এ খবর দিয়েছে জিও টিভি। ইমরান খানের পক্ষে তার আইনজীবী আলী জাফর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে পিটিশনটি দাখিল করেন।...বিস্তারিত

ঋষি সুনাক এগিয়ে তবে বরিসও প্রস্তুত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও শাসক দল কনজারভেটিভ পার্টির নেতা হবার দৌড়ে যোগ দিতে প্রয়োজনীয় একশ এমপির সমর্থন পাওয়ার প্রায় কাছাকাছি পৌঁছেছেন ঋষি সুনাক। দেশটির সাবেক এই অর্থমন্ত্রী ইতিমধ্যেই ৯৩ জন এমপির সমর্থন পেয়েছেন। যদিও তার প্রচার দলের একটি সূত্র দাবি করছে, এই সংখ্যা ইতোমধ্যেই একশ হয়ে গেছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এই দৌড়ে দ্বিতীয় স্থানে...বিস্তারিত

এমপি পদে ইমরান খানকে অযোগ্য ঘোষণা

দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পার্লামেন্টের সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। সর্বসম্মতি সিদ্ধান্তে তোষাখানা দুর্নীতি মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে নির্বাচন কমিশন। শুক্রবারের রায়কে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রায়কে চ্যালেঞ্জ জানাতে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করবে। শুধু তাই নয়,...বিস্তারিত

যুদ্ধ অবসানে আলোচনায় পুতিন ‌‘অনেক সফট’ : এরদোগান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অতীতের তুলনায় ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে ‘অনেক সফট এবং আলোচনার জন্য আরও উন্মুক্ত’ বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আজারবাইজান সফর থেকে ফিরে এ মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনা নিয়ে তিনি বলেন, আমরা আশাহীন নই। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন,...বিস্তারিত

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দায়িত্ব পাওয়ার ৪৩ দিন পর পদত‌্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান। ব্যক্তিগত ইমেল ব্যবহার করে সংসদীয় সহকর্মীর কাছে অফিসিয়াল নথি পাঠানোর ঘটনার পর এই ঘোষণা দেন তিনি। বুধবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তিনি পদত্যাগপত্র জমা দেন। লিজ ট্রাসের নেওয়া সিদ্ধান্তের সমালোচনা করে সুয়েলা ব্রাভারম্যান বলেন, সরকারের ভুলের দায় স্বীকার করতে...বিস্তারিত

জাতিসংঘকে তদন্ত না করতে রাশিয়ার হুঁশিয়ারি

রাশিয়া বুধবার ( ১৯ অক্টোবর) ইউক্রেনে ইরানের তৈরি ড্রোন হামলার বিষয়ে তদন্ত না করতে জাতিসংঘকে সতর্ক করেছে। একইসঙ্গে ইরানের সঙ্গে যুক্ত হয়ে ড্রোনের উৎস নিয়ে পশ্চিমারা অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ইউক্রেনে ড্রোন হামলার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন নতুন অবরোধ আরোপের প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন রাশিয়ার কাছে ইরানের ড্রোন বিক্রির অভিযোগ বিষয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার...বিস্তারিত

বন্যার ক্ষতি পোষাতে ঋণ চায় পাকিস্তান

বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত পাকিস্তানে অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এখন আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে শত শত কোটি ডলার ঋণ চাইতে পারে দেশটি। বুধবার (১৯ অক্টোবর) এমনটি জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মন্তব্য করেছেন, ঋণের পুনঃতফসিল বা স্থগিতাদেশের মতো কোনো পদক্ষেপ আমরা চাইছি না, চাইছি অতিরিক্ত তহবিল। খবর...বিস্তারিত