fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ইসরায়েলকে শায়েস্তা করতে পোপ ফ্রান্সিসকে এরদোয়ানের বার্তা

ফিলিস্তিনিদের ওপর হামলার দায়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। খ্রিস্টান ধর্মযাজক পোপ ফ্রান্সিসের সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা বলেন। আজ সোমবার (১৭ মে) এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে এরদোয়ানের কার্যালয়। বিবৃতিতে বলা হয়, ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের ওপর হামলার দায়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের...বিস্তারিত

যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

পশ্চিম তীরের ফিলিস্তিনে টানা আটদিন ইসরায়েলি হামলার পর অবশেষে সেখানে ‘যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল সরকার এবং হামাসের প্রতি এ আহ্বান জানান তিনি। আজ মঙ্গলবার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাইডেন বলেছেন, গাজায় সংঘাত বন্ধ করতে তার দেশ মিসরসহ তিনটি দেশের সঙ্গে কাজ...বিস্তারিত

ইসরায়েলে রকেট হামলা লেবাননের

লেবানন হতে ফের ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের ইহুদি বসতিকে লক্ষ্য করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক টুইটে তথ্যটি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আল জাজিরা। টুইটে বলা হয়, লেবানন হতে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ৬টি রকেট নিক্ষেপ করা হয়েছিলো। তবে সবগুলো ধ্বংস করা হয়েছে। রকেটগুলো লেবানন সীমান্ত অতিক্রম করতে পারেনি।...বিস্তারিত

ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ২১২

পশ্চিমতীরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনো হামলা চালাচ্ছে ইসরায়েল। এই ঘটনায় এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৭ মে) হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে অন্তত ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। এছাড়া গত এক সপ্তাহের চলমান হামলায়...বিস্তারিত

কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ওআইসির জরুরি বৈঠক

মুসলিম ৫৭ জাতির সংস্থা ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) জরুরি বৈঠক ফিলিস্তিনকে ইসরাইলের বর্বর হামলা থেকে রক্ষা করার কোনো পদক্ষেপ বা কার্যকরী সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। সৌদি আরবের বিশেষ অনুরোধে রোববার ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর আনাদোলুর। বৈঠকে বক্তারা বলেন, জাতিসংঘের উচিত ছিল ইসরাইলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া। কিন্তু ইহুদিবাদী...বিস্তারিত

ইসরায়েলের হামলা অগ্রহণযোগ্য: পোপ ফ্রান্সিস

ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতাকে “অগ্রহণযোগ্য” বলেছেন পোপ ফ্রান্সিস। ফিলিস্তিনে ইসরায়েলি হামলা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন পোপ ফ্রান্সিস। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক ভাষণে বিশেষত শিশুদের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে বলেন, “তারা ভবিষ্যৎ গড়তে চায় না, বরং এটি ধ্বংস করতে চায়”। তিনি আরো বলেন, গাজায় সম্প্রতি...বিস্তারিত

ফিলিস্তিন ইস্যুতে মাহাথিরের সঙ্গে ইমরান খানের ফোনালাপ

ইসরাইলের বর্বরোচিত হামলা ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার ফিলিস্তিনকে নিয়ে রোববার টেলিফোনে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মাহমুদের সঙ্গে আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় ইসলামি বিশ্বের দুই শীর্ষ নেতা দখলদার ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেন। খবর আনাদোলুর। আল আকসায় নিরপরাধ মুসল্লিদের ওপর নৃশংস হামলা, পূর্ব জেরুজালেম ও গাজায় আবাসিক ভবনে...বিস্তারিত

ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করছে ইসরায়েল: সৌদি আরব

ফিলিস্তিনিদের অধিকার নগ্নভাবে লঙ্ঘন করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব। রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ নিন্দা জানান এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। খবর রয়টার্সের। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ৫৭ সদস্যের এক জরুরি ভার্চুয়াল বৈঠকের শুরুতে টেলিভিশনে রেকর্ডকৃত বক্তব্যে তিনি এসব কথা...বিস্তারিত

আগুন নিয়ে খেলবেন না: হামাস প্রধান

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়ে। নেতানিয়াহুকে তিনি বলেছেন, আগুন নিয়ে খেলবেন না। এই যুদ্ধের নাম হলো জেরুসালেম। গতকাল রোববারও সেখানে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ২০১৭ সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি টার্গেট করে হামলা চালিয়েছে তারা। হামাস পরিচালিত...বিস্তারিত

গণহত্যা আড়াল করতেই আল জাজিরা অফিসে বোমা হামলা:রাশিদা তৈয়ব

ফিলিস্তিনিদের গণহত্যা করা হচ্ছে। অথচ বিশ্ব তা দেখছে না। ‘অন্ধ’ বিশ্বের চোখের ভিতর আঙ্গুল দিয়ে এমন সমালোচনার তীর ছুড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তৈয়ব। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ প্রশাসনের কড়া সমালোচনা করলেও, গতকাল যখন আল জালা ভবনে অবস্থিত আল জাজিরা, এপির অফিস এক নিমেষেই নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরাইল,...বিস্তারিত

এখনই ইসরাইলি আগ্রাসন বন্ধ করুন : ইরানি প্রেসিডেন্ট

ফিলিস্তিনের অসহায় জনগণের ওপর ইসরাইলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তাৎক্ষণিকভাবে ইসরাইলের এই হত্যাযজ্ঞ বন্ধের জন্য মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিন এখনো মুসলিম উম্মাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অভিন্ন একটি ইস্যু। নিরুপায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতা অবসানের জন্য...বিস্তারিত

গাজায় নিহত ২০০, অর্ধেকই নারী-শিশু

শিগগিরই গাজায় হামলা বন্ধ হচ্ছে না। রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এমন বক্তব্যের পর সোমবার গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। রোববার ছিল ইসলাইলের চলমান বোমা হামলার অষ্টম দিন। এদিন দুটি আবাসিক ভবনে হামলা চালানোসহ কম পক্ষে ৪২ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, এছাড়া আহত হয়েছে বহু লোকজন। হামাস সূত্র অনুসারে রোববার হামলার লক্ষ্যবস্তু...বিস্তারিত

ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ান-রুহানির ফোনালাপ

ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর চলমান বিমান হামলার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে ফোনালাপ হয়েছে। গতকাল রোববার (১৬ মে) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। তুরস্কের যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়- এরদোয়ান রুহানিকে বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে যা করছে, এর বিরুদ্ধে...বিস্তারিত

হামাসের মোকাবিলায় ইসরায়েলের স্পষ্ট দুর্বলতা : ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী

ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন, হামাসের হামলা মোকাবিলায় যদি ইসরায়েলের এরকম ছন্নছাড়া অবস্থা হয় তাহলে ইরান বা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাধলে কি হবে? ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবিলায় ইসরায়েলি সেনাবাহিনীর দুর্বলতা স্পষ্টভাবে চোখে পড়ছে। তিনি ইসরায়েলের ১২ নম্বর টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বলে রুশ বার্তা সংস্থা...বিস্তারিত

হামাস নেতার বাড়িতে ইসরাইলের বোমা হামলা

গাজায় ফিলিস্তিনি ইসলামিক গ্রুপ হামাস প্রধানের বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রবিবার (১৬ মে) ভোরে এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভোরে গাজায় হামাস প্রধানের বাড়িতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল এবং পাল্টা আক্রমণে ইসলামিক গোষ্ঠীটি তেল আবিবে রকেট ব্যারেজ নিক্ষেপ করেছে। এর মধ্য দিয়ে টানা সপ্তম দিনের...বিস্তারিত

ইসরাইল ‌যুদ্ধাপরাধ করছে: ইসরায়েলি মানবাধিকার সংস্থা

ফিলিস্তিনের গাজা উপকূলে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করেছে ইহুদি অধ্যুষিত রাষ্ট্রটির একটি মানবাধিকার সংস্থা। শনিবার এক বিবৃতিতে তারা এ অভিযোগ জানায়। আজ রবিবার (১৬ মে) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মানবাধিকার সংস্থা বি’সলেম অভিযোগ করেছে যে, গাজা উপকূলে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে। একইসঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এর বিরুদ্ধে দ্রুত...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ,বাইডেনের নৈশভোজ বর্জন মুসলমানদের

অন্য দেশগুলো মতো ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রেও বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মুসলমান। এদিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের পক্ষে অবস্থান নেয়ায় হোয়াইট হাউজে তার আয়োজনে ঈদ নৈশভোজ বর্জনের ডাক দিয়েছে আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন নামের একটি সংগঠন। স্থানীয় সময় রোববার তারা ‘ফিলিস্তিনের সঙ্গে ঈদ’ নামের পাল্টা একটি কর্মসূচির ঘোষণা দেয়। সংগঠনটির এক বিবৃতিতে...বিস্তারিত

ইরানি কমান্ডারের সাথে হামাস নেতার টেলিফোনালাপ

ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। তিনি বলেন, আল-কুদস নিয়ে বর্তমানে যে সংঘর্ষ চলছে তা মূলত ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়েরই ধারাবাহিকতা। খবর তাসনিম নিউজের। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান...বিস্তারিত

ফিলিস্তিন ইস্যুতে আজ ওআইসির জরুরি বৈঠক

ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরাইলের অব্যাহত বোমা হামলার বিষয়ে পদক্ষেপ নিতে আজ জরুরি বৈঠকে বসছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। বিশ্বের ৫৭টি মুসলিম দেশের প্রতিনিধিদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সউদী আরবের উদ্যোগে জরুরি বৈঠক ডাকা হয়েছে। আরব নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনে ইসরাইলি হামলার বিষয়ে বক্তব্য রাখবেন। এদিকে ইসরাইলের হাতে নিপীড়িত ফিলিস্তিনের...বিস্তারিত

আল-জাজিরা বললেন ‘দুই সেকেন্ডেই সব শেষ’

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকর্মীদের সরে যেতে এক ঘণ্টা সময় দেয়ার মধ্যেই গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। শনিবার (১৫ মে) দুপুরে দোহাভিত্তিক আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে এই সময়সীমা বেধে দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। মিডল ইস্ট আইয়ের খবরে এমন তথ্য জানায়। এর কিছুক্ষণ পরেই আল জাজিরা তার নিজের খবরেই জানায়, ভবনটি পুরোপুরি মাটির...বিস্তারিত