হোম আন্তর্জাতিক ইসরাইলি গ্যাস প্ল্যাটফর্মে হামলাচেষ্টা হামাসের
ইসরাইলি গ্যাস প্ল্যাটফর্মে হামলাচেষ্টা হামাসের

ইসরাইলি গ্যাস প্ল্যাটফর্মে হামলাচেষ্টা হামাসের

0
0

ইসরাইলি গ্যাস প্লাটফর্মে হামলার চেষ্টা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মানুষবিহীন সাবমেরিন দিয়ে সমুদ্রে এ হামলার চেষ্টা করে হামাস যোদ্ধারা।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়,  চালকবিহীন সাবমেরিন ড্রোন ব্যবহার করে সোমবার রাতে ভূমধ্যসাগরে ইসরাইলি তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে হামলা চালায় হামাস। তবে কোনো রকেট গ্যাস স্থাপনার কাছাকাছি আসতে পারেনি।

হামাসের কাছে যেসব সাবমেরিন ড্রোন রয়েছে সেগুলো ৫০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে বলে
ইসরাইলি সূত্রগুলো দাবি করেছে।

দক্ষিণ ইসরাইলের উপকূলের ২৫ কিলোমিটারের মধ্যে ইসরাইলের বেশ কয়েকটি গ্যাস কেন্দ্র রয়েছে, যেগুলো হামাসের রকেট হামলার ভয়ে বন্ধ রাখা হয়েছে।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *