fbpx
হোম অনুসন্ধান

অনুসন্ধান

জ্বীনের বাদশা সেজে কলেজ ছাত্রীকে নির্যাতন

টাঙ্গাইলের কালিহাতীতে জ্বীনের বাদশা সেজে এক কলেজ ছাত্রীকে (২০) নির্যাতন করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় নির্যাতনের শিকার ওই কলেজ ছাত্রী মৃত্যুশয্যায় রয়েছেন । গত সোমবার (২৪) ফেব্রুয়ারি রাতে উপজেলার মাদারিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । এরপর থেকে কথিত জ্বীনের বাদশা হাজী দারোগ আলী পলাতক রয়েছেন । টাঙ্গাইলের কালিহাতীতে ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী...বিস্তারিত

ভাতিজাকে হত্যা করে ফাঁসির মঞ্চে চাচা

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যা মামলায় চাচা নূরে আলমকে (৬০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত । একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে । আজ দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন । জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর পূর্বপাড়া এলাকার নূরে আলম ও তার ভাই...বিস্তারিত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনা ঘটেছে । গতকাল গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে এ ঘটনা ঘটে বলে জানা য়ায় । নির্যাতনের শিকার ওই ছাত্রের নাম মোহাম্মদ শাহজালাল । ফিন্যান্স অ‌্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্সের ওই শিক্ষার্থী  জানান, ঘটনার আগ মুহূর্তে তিনি শেরে বাংলা হলের ৪০১৬ নম্বর কক্ষে অবস্থান করছিলেন । সে সময় হঠাৎ করে ভূতত্ত্ব ও খনিবিদ্যা...বিস্তারিত

১৪ মামলার আসামী বন্দুকযুদ্ধে নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল (৩৪) নিহত হয়েছে । আজ বুধবার রাত তিনটার দিকে উপজেলার বাগোয়ান গ্রামের একটি পান বরজের পার্শে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে । নিহত শহিদুল দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী জামালপুর গ্রামের মোঃ মানিকের ছেলে । ঘটনাস্থল থেকে ১ টি বিদেশি পিস্তল, ২রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল...বিস্তারিত

আজ পাপিয়াকে আদালতে তোলা হবে

বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়াকে আজ সিএমএম আদালতে তোলা হবে। একই সঙ্গে পাপিয়ার স্বামী ও তার অবৈধ আয়ের হিসাবরক্ষক সুমন চৌধুরী, ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবা ও সাব্বির খন্দকারকেও আদালতে তোলা হবে। আসামিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও  মাদক ব্যবসা, অর্থপাচার অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। পাপিয়াসহ ৪ আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন করবে বিমানবন্দর থানা...বিস্তারিত

আওয়ামী লীগ নেতা তুতা মিয়া হেরোইনসহ আটক

ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন পরিষদের সদস্য ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়াকে হেরোইনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । তাকে চৌহাট এলাকার নাজিম উদ্দিনের বাড়ি থেকে আটক করা হয় । এ সময় তার সঙ্গে ৫৯ পুরিয়া (৮ গ্রাম) হেরোইন ও দুই শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । এ সময় মাদক কারবারি খলিলুর রহমানের ছেলে...বিস্তারিত

নাট্যশিল্পী বিজরী-ইন্তেখাব দম্পতির বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার

নাট্যশিল্পী দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসার গৃহকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তানজিন (১৫)। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উত্তরা আজমপুর ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের পেছনের একটি ভবনের সামনে থেকে তার লাশটি উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলছে, ৯ তলা...বিস্তারিত

শ্রেণিকক্ষে ছাত্রীকে লাথি মারেন শিক্ষক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় শ্রেণিকক্ষে শিক্ষকের লাথিতে এ ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর নাম শাহিনা আক্তার। বুধবার মাটিরাঙ্গার সীমান্তঘেঁষা তাইন্দং উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনা জানাজানি হলে অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শাহিনা আক্তার তাইন্দংয়ের মুসলিমপাড়ার নোয়াব আলী সর্দারের মেয়ে। সে...বিস্তারিত

পিতার গলা কাটলো পুত্র !

পারিবারিক বিরোধের জেরে পিতাকে গলা কেটে হত্যা করলো নিজ পুত্র । পরে নিজেই পিতা নিখোঁজ উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করে সেই পুত্র । পরবর্তীতে ছেলের অস্বাভাবিক আচরণের সূত্র ধরে ঘটনার রহস্য উদঘাটন করে পুলিশ । ছদ্মবেশে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে আটক করা হয় ভাড়াটে খুনি মনির আহমেদ ও হত্যাকাণ্ডে জড়িত তার শ্বাশুড়ি সুফিয়া খাতুনকে...বিস্তারিত

চীনে উইঘুর নির্যাতনের নতুন নথি ফাঁস

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের নির্যাতন বেড়েই চলছে। দাড়ি রাখা, বোরকা পরা ও ইন্টারনেট ব্যবহারের কারণে চীনের উইঘুর মুসলিমদের অনেককে বন্দি করা হয়েছে। সম্প্রতি উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন ও নির্যাতনের নতুন ফাঁস হওয়া দলিলে এমন তথ্য পাওয়া গেছে। নতুন করে ফাঁস হওয়া দলিলে চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে তিন হাজারের বেশি নাগরিকের দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটিসহ ব্যক্তিগত...বিস্তারিত

চকবাজারে তৈরি হচ্ছে বিখ্যাত জনসন ব্র্যান্ডের লোশন

পুরান ঢাকার মৌলভীবাজারেই তৈরি হচ্ছে জনসন অ্যান্ড জনসনের লোশন। মিলছে ডাবর, কুমারিকার তেলও। র‌্যাবের অভিযানে মিলেছে এমন নকল কারখানার সন্ধান। এ সময় দুই জনকে দুই বছর করে কারাদণ্ড এবং ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। ১৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। পুরান...বিস্তারিত

আবরার হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে আবেদন

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারকাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন আবরারের বাবা বরকতউল্লাহ। তিনি বলেন, সাড়ে ৫ মাসেও বিচারিক আদালতে মামলার অভিযোগ গঠন না হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় আবরারের বাবা আশা প্রকাশ করেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলাটি স্থানান্তর হলে দ্রুত সময়ে ন্যায়বিচার পাবেন তারা। এদিকে পলাতক তিন আসামি...বিস্তারিত

তিস্তার ক্যানেলে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

রংপুর তিস্তা ক্যানেলের ছোট ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি এক তরুণীর মরদেহের সন্ধান মিলেছে । তরুণীর নাম রুকাইয়া ইসলাম সুমি (২১) । বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী এলাকায় । তিনি দিনাজপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে । জানা য়ায়, আজ সকালে রংপুর সদরের মমিনপুরে স্থানীয়রা ইউরিয়া সারের বস্তায় বন্দি অবস্থায় মরদেহটি দেখে পুলিশে খবর দেন ।...বিস্তারিত

মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবাকে গণধোলাই

সৎ মেয়েকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে খুলনার সানোয়ার হোসেন (৪৫) নামে এক দিনমজুরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী । গতকাল রাত সাড়ে ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা সোনালী জুটমিলের সামনে কেডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে । জানা যায়, সানোয়ার হোসেন রাতে বাড়িতে ঢুকে তার সৎ মেয়েকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি ঘর...বিস্তারিত

কিমের কোরিয়ায় করোনা আক্রান্ত কর্মকর্তাকে গুলি করে হত্যা

উত্তর কোরিয়ায় সন্দেহভাজন করোনা ভাইরাস আক্রান্ত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। কোয়ারেন্টাইন শর্ত ভঙ্গ করায় তাকে মারা হয়। সম্প্রতি চীন থেকে দেশে ফিরেছিলেন ওই সরকারি কর্মকর্তা। করোনা ভাইরাস মোকাবেলায় পূর্ব সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল। উত্তর কোরিয়ার সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার দৈনিক ডং-এর প্রতিবেদনে বলা হয়, কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় চিকিৎসককে...বিস্তারিত

ট্রলার ডুবির ঘটনায় ৮ মানব পাচারকারীকে আদালতে প্রেরণ

বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল পয়েন্ট দিয়ে দালালদের প্ররোচণায় চোরাই পথে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়েই দূঘর্টনার কবলে পড়ে নিহত এবং জীবিত উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । পৃথকভাবে ট্রলার এবং এলাকা হতে আটক মানব পাচারকারী দালালদের আদালতে প্রেরণ করা হয়েছে । জানা যায়, ১২ফেব্রুয়ারি সকালে টেকনাফ বিসিজি ষ্টেশন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার এসএম ইসলাম বাদী হয়ে ১৫...বিস্তারিত

শরিয়ত বয়াতির জামিন না পাওয়ার কারণ জানতে রুল জারি

শরিয়ত বয়াতি কেনো জামিন পাবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট । আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করে আইনজীবী মনিরা হক মনি । রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ । শরিয়ত বয়াতির জামিন আবেদনের শুনানি করে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ আজ এ রুল জারি...বিস্তারিত

বিয়ের ৩ দিন পর ডাকাতের গুলিতে স্বামী খুন

বিয়ের ৩ দিনের মাথায় ডাকাতের গুলিতে খুন হল প্রবাসী । কক্সবাজার পেকুয়ায় বিয়ের তিন দিনের মাথায় ডাকাতের গুলিতে নিহত হল মো: নুরুন্নবী (২৮) নামে এক মালেশিয়া প্রবাসী । এসময় তার ভাই মো: মোজাম্মেল ও মা হাজেরা বেগম গুরুতর আহত হয়েছেন । মঙ্গলবার রাতে শিলখালী ইউনিয়নের সাপের ঘারা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে । নিহত ও আহতেরা...বিস্তারিত

কাজের মেয়ের সঙ্গে আপত্তিকর ফোনালাপ ভাইরাল !

কাজের মেয়ের সঙ্গে কলেজ অধ্যক্ষের আপত্তিকর ফোনালাপ ফাঁস নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রহিমা ইসলাম কলেজ আয়ার (কাজের মেয়ে) সঙ্গে অধ্যক্ষের আপত্তিকর ফোনালাপ । এনিয়ে সাঁটানো হয়েছে পোস্টার । বিলি করা হয়েছে লিফলেট । সচেতন ব্যক্তিবর্গের ব্যানারে এসব পোস্টার লিফলেট বিতরণ করা হলেও কেউ প্রকাশ্যে মুখ খুলতে...বিস্তারিত

গুরুর নাম জপলেই পালাবে করোনা ভাইরাস: ভারতীয় ধর্মগুরু

টুইটারে এক ভিডিও বার্তায় ভারতের স্বঘোষিত বিতর্কিত ধর্মগুরু নিত্যানন্দ বলেছেন, আমার নাম জপলেই পালাবে করোনা ভাইরাস। নিজেকে অবতার দাবি করা নিত্যানন্দ জানান, তার নামের মহাবাক্য মন্ত্র জপ করলে ভাইরাসের সংক্রমণ পুরোপুরি নির্মূল হয়ে যাবে। কীভাবে নাম জপ করতে হবে তা এক ভিডিওতে শিখিয়ে দিয়েছেন।ওই ভিডিও দেশটির সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে কথিত এই ধর্মগুরুর এসব...বিস্তারিত