এই চুক্তি মুসলিম বিশ্বকে বিভক্ত করার চুক্তি: মাহাথির মোহাম্মদ
0
0
সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যকার চুক্তির কঠোর সমালোচনা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
সম্পর্ক স্বাভাবিক করতে উভয় দেশের মধ্যকার এই চুক্তি এক ‘ধাপ পেছানো’ বলে মন্তব্য করেছেন তিনি।
সাউথ চায়না মর্নিং পোস্টের দিস উইক ইন এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, এই চুক্তির মুসলিম বিশ্বকে যুদ্ধবাজ গোষ্ঠীতে ভাগ করবে, যেখানে এই দ্বন্দের আগুনে ঘি ঢালতে সক্ষম হবে ইসরায়েল।
তিনি বলেন, এই চুক্তির ফলে যুদ্ধরত গোষ্ঠীগুলোর লড়াইয়ের ক্ষমতা বাড়বে। এর ফলে ইসলামি দেশগুলোর মধ্যে আর শান্তি থাকবে না। এই চুক্তির ফলে ফিলিস্তিনকে নিজেদের সম্পত্তি বলে আরও জোর গলায় দাবি করতে পারবে বলেও মন্তব্য করেন মাহাথির।
(0)
tags:
মাহাথির মোহাম্মদ