হোম গণমাধ্যম অনলাইন শিক্ষার্থীদের ১০০ টাকায় সারামাস ইন্টারনেট দেবে টেলিটক
শিক্ষার্থীদের ১০০ টাকায় সারামাস ইন্টারনেট দেবে টেলিটক

শিক্ষার্থীদের ১০০ টাকায় সারামাস ইন্টারনেট দেবে টেলিটক

0
0

অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ দেবে সরকারি মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। ছাত্রছাত্রীরা জুম অ্যাপলিকশনের মাধ্যমে যাতে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে সেজন্য শিক্ষার্থীদের টেলিটকের নেটওয়ার্কের আওতায় থাকতে হবে। প্রতিমাসে ১০০ টাকা রিচার্জের বিনিময়ে এই সুবিধা পাওয়া যাবে। রিচার্জকৃত টাকা তার মূল একাউন্টে জমা হবে। এই টাকা ভয়েস কল ও ডাটার জন্য ব্যয় করা যাবে। অব্যবহৃত টাকা পরবর্তী রিচার্জে যোগ হবে। তবে ১০০ টাকার নিচে রিচার্জ করলে এবং সিমে ন্যূনতম ডাটা না থাকলে এই সুবিধা ভোগ করা যাবে না।

শিক্ষার্থীরা যেন বিনামূল্যে অনলাইন এডুকেশন রিসোর্স ব্যবহার করতে পারে সেলক্ষ্যে বিডিরেন ২১ জুলাই টেলিটক বাংলাদেশ লিমিটেডসহ সব মোবাইল অপারেটরকে পত্র প্রেরণ করে। বিডিরেনের এ আহ্বানে সাড়া দিয়ে টেলিটক গত ২৮ আগস্ট একটি সম্মতিপত্র দিয়েছে। টেলিটক জানায়, জাতীয় এ সংকটে বিডিরেনের মহতী এ উদ্যোগে যুক্ত হতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছে টেলিটক। টেলিটক মনে করে এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিশাল একটি অংশ অনলাইন ক্লাসের সময় তাদের নেটওয়ার্কের আওতায় আসবে।

উল্লেখ্য, বর্তমানে ৪২টি পাবলিক ও ৬৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিডিরেন প্লাটফর্ম ব্যবহার করছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *