হোম বিনোদন বিয়ে করলেন ‘বাহুবলি’র বল্লালদেব
বিয়ে করলেন ‘বাহুবলি’র বল্লালদেব

বিয়ে করলেন ‘বাহুবলি’র বল্লালদেব

0
0

প্রেমিকা মিহীকা বাজাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ‘বাহুবলি’ সিনেমার ‘বল্লালদেব’ ওরফে রানা দাগ্গুবতি। শনিবার (৮ আগস্ট) হায়দরাবাদের রামানাইড়ু স্টুডিওতে তেলেগু ও মারওয়ারি প্রথায় এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মিহীকা পেশায় একজন ইভেন্ট প্ল্যানার এবং ‘ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও’র প্রতিষ্ঠাতা। তার বাবা বান্টি বাজাজ প্রসিদ্ধ জুয়েলারি ডিজাইনার।

বিয়ের অনুষ্ঠানে ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের বাইরেও শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে হাজির হয়েছিলেন—রাম চরণ, আল্লু অর্জুন, নাগা চৈতন্য, সামান্থা আক্কিনেনি প্রমুখ। বিয়েতে উপস্থিত হয়ে বর-কনের সঙ্গে ফটো সেশনও করেন তারা। এছাড়া প্রিয় সহকর্মীর বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিবাদন জানিয়েছেন অভিনেতা মহেশ বাবুসহ অনেকে।

এর আগে গত (৬ আগস্ট) মিহীকার জুবিলি হিলসের বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠান হয়। এতে অন্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। এরপর মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করা হয়েছে। বায়ো সিকিউর এনভাইরনমেন্ট ছিল। শুধু তাই নয়, আমন্ত্রিত অতিথিদের করোনা টেস্টও করানো হয় বলেও জানা গেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *