হোম আন্তর্জাতিক যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রোজি গ্যাব্রিয়েল
যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রোজি গ্যাব্রিয়েল

যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রোজি গ্যাব্রিয়েল

61
0

‘ইসলামের ছায়াতলে আসার মতো এতো বড় সিদ্ধান্ত আমি কেন নিলাম? ২০১৯ সালটি ছিল আমার জীবনের অন্যতম কঠিন সময়। আমি ছোটবেলা থেকেই সৃষ্টিকর্তা আর তার সৃষ্টি নিয়ে ভাবতাম। সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক অনুভব করতাম। কিন্তু আমার পথ কঠিন ছিল। কষ্ট পেলে ক্ষোভ থেকে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতাম, কেন আমাকে তিনি কষ্ট দিচ্ছেন। শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি সব কিছুই নির্ধারিত, এমনকি আমার কষ্টগুলো আসলে তার দেয়া উপহার। আমি চার বছর আগে আমার ধর্ম বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, আমি আমার সাবেক ধর্মের নিন্দা করতাম। তবে আমি এরইসঙ্গে আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করেছিলাম। আর এভাবেই আমার যাত্রা শুরু হয়েছিল। সৃষ্টিকর্তা আমাকে পাকিস্তানে নিয়ে এসেছেন। আমার সেসব বেদনা ও অহংকার দূর করে দিয়েছেন। আমাকে সত্যের পথ দেখিয়েছেন।’

এই কথাগুলো কানাডিয়ান মডেল রোজি গ্যাব্রিয়েল তার ইনস্টাগ্রাম পোষ্টে তুলে ধরেন। মুহুর্তেই এক লাখ ২৫ হাজারেও বেশি লাইক পড়েছে পোস্টটিতে। শুধু তাই নয়, ইসলাম গ্রহণ করার পর টুইটারে এক পোস্টে রোজিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের অভিনেত্রী ভিনা মালিকসহ অগনিত নেটিজেনরা ।

ছবিতে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কানাডিয়ান মডেল রোজি গ্যাব্রিয়েল। আর ডানে ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে রোজি। আর তার হাতে ‘দ্য ম্যাসেজ অব কোরআন’ নামে একটি বই।

গত এক ১০ বছরেরও বেশি সময় ধরে মুসলিম দেশগুলো ভ্রমণ করে ইসলামকেই একমাত্র শান্তির ধর্ম বলে মনে হয়েছে বলেও জানিয়েছেন রোজি গ্যাব্রিয়াল। তিনি বলেন, ‘আমি এখন একজন ‘মুসলমান’। কলেমা শাহাদাতের মাধ্যমে আমি আল্লাহুর প্রতি নিজেকে উৎসর্গ করে মূলত একতা, সংযোগ এবং শান্তির পথে জীবন কাটানোর শপথ নিয়েছি। ’

(61)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *