গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত
8
0
যশোর অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন।
আজ ভোর সাড়ে ৪টার দিকে এ গণপিটুনির ঘটনা ঘটে বলে জানা যায়।
উপজেলা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ভোরে একদল সংঘবদ্ধ গরুচোর চুরি করতে গেলে এলাকাবাসী টের পেয়ে মসজিদে মাইকিং করেন। এ সময় সবাই মিলে তাদের ধাওয়া করে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং আহত অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ।
(8)