হোম বিনোদন ৩ বছর বয়সেই যৌন লালসার শিকার হয়েছি : বলিউড অভিনেত্রী ফাতিমা
৩ বছর বয়সেই যৌন লালসার শিকার হয়েছি : বলিউড অভিনেত্রী ফাতিমা

৩ বছর বয়সেই যৌন লালসার শিকার হয়েছি : বলিউড অভিনেত্রী ফাতিমা

0
0

বলিউডের হিট সিনেমা ‘দাঙ্গাল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। যিনি খুব অল্প সময়ে জিতে নিয়েছেন কোটি মানুষের হৃদয়। এর আগেও সানা শেখকে শাহরুখ খানের ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করতে দেখা যায়। সেখানেও তিনি তার অভিনয় দক্ষতার জন্য বেশ প্রশংসিত হয়েছেন। তিনি নাকি মাত্র ৩ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ‘দাঙ্গাল’ এর গীতি ফোগত। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেকে তাকে যৌনতার বিনিময়ে কাজ পাওয়ার কথা বলেছেন বলেও মেনে নেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অনেক কথাই খোলসা করেন ফাতিমা। যৌন হেনস্থা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফতিমা সানা শেখ বলেন, ”আমার বয়স তখন ৫ বছর, তখন আমাকে যৌন হেনস্থা শিকার হতে হয়, না, তিন বছর বয়স ছিলো তখন (সংশোধন করে নিয়ে)। তারপর থেকে প্রতি মুহূর্তে লড়াই করতে হয়েছে। এটা শুধু আমার নয়, অনেক মহিলাকেই এর সঙ্গে লড়াই চালাতে হয়। তাহলে বুঝতেই পারছেন, যৌন লালসা কখনো কখনো কত বড় সমস্যা হয়ে দাঁড়ায়।”

বলিউডে যৌনতার বিনিময়ে কাজ পাওয়ার বিষয়েও বিস্ফোরক মন্তব্য করেন ফাতিমা। তার কথায়, ”ইন্ডাস্ট্রিতে অনেক মানুষেরই মুখোমুখি হয়েছি, যারা আমাকে বলেছেন, যৌনতাই কাজ পাওয়ার একমাত্র উপায়। আমি অনেক কাজ হারিয়েছে, সেই কাজ অন্যরা পেয়ে গিয়েছে, সেটা যেকোনো কারণেই হোক। তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও একইভাবে রয়েছে। আর এটা খুবই সত্যি কথা।”

ফাতিমার কথায়, ”আমাকে অনেকেই বলেছেন, তুমি দীপিকা, ঐশ্বর্যদের মত দেখতে নও, তুমি কীভাবে নায়িকা হবে? এমন অনেক লোকই থাকবে যারা সবসময় পেছনের দিকে টানার চেষ্টা করবে। এখন যখন পেছনের দিকে তাকাই, তখন আমায় মনে হয়, সৌন্দর্যের মাপকাঠি হয়ত এটাই, আমি ওই তালিকার পড়ি না। তবে আমার মত সাধারণ দেখতে মেয়েদের নিয়েও সিনেমা হচ্ছে। তাই আমারও সুযোগ রয়েছে।”

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *