হোম বিনোদন হানিফ সংকেতের করোনা নিয়ে নাটক ‘দূরত্বের গুরুত্ব’
হানিফ সংকেতের করোনা নিয়ে নাটক ‘দূরত্বের গুরুত্ব’

হানিফ সংকেতের করোনা নিয়ে নাটক ‘দূরত্বের গুরুত্ব’

0
0
1

হানিফ সংকেতের ঈদ নাটকে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ।পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য।তার এবারের নাটকের নাম ‘দূরত্বের গুরুত্ব’।

প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ২০ মিনিটে।  হানিফ সংকেতের এবারের নাটকটি ধারণ করা হয়েছে মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। এটি এবারের ঈদে প্রচারিতব্য করোনা নিয়ে একমাত্র নাটক।

একটি পারিবারিক গল্প নিয়ে রচিত এই নাটক।দু’টি বাড়িতে পাশাপাশি দু’টি পরিবার বসবাস করেন।করোনার কারণে লকডাউনে থেকে এই দুই পরিবারের মধ্যে ঘটতে থাকে নানান ঘটনা। করোনাকালে তাদের এই বিভিন্ন কার্যক্রম নিয়ে রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের নাটক ‘দূরত্বের গুরুত্ব’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, সাঈদ বাবু, গোলাম ফরিদা ছন্দা, জিনাত শানু স্বাগতা ও শামীম।নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান।সঙ্গীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন কিশোর।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *