হোম আন্তর্জাতিক সোলাইমানিসর মৃতদেহ বিকেলে তেহরানে পৌঁছাবে
সোলাইমানিসর মৃতদেহ বিকেলে তেহরানে পৌঁছাবে

সোলাইমানিসর মৃতদেহ বিকেলে তেহরানে পৌঁছাবে

51
0
ইরানের আইআরজিসির কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিসহ পাঁচজনের মৃতদেহ শনিবার বিকেলে তেহরানে পৌঁছাবে। ৩ জানুয়ারি বাগদাদে অবস্থিত ইরানের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ইরান দূতাবাস জানিয়েছে, ইরাকি জনগণের অনুরোধের পরিপ্রেক্ষিতে জেনারেল সোলাইমানিসহ অন্যান্যদের মৃতদেহও কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী শোক পালন করবেন। এরপর শনিবার তাদের মৃতদেহ তেহরানে নিয়ে আসা হবে।

শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দু’টি গাড়িতে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন সেনারা। এতে  ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিসহ ৫ জন ইরানি এবং হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসহ পাঁচ জন ইরাকি নিহত হন।

(51)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *