হোম আন্তর্জাতিক যুদ্ধ থামাতেই সোলাইমানিকে হত্যা: ট্রাম্প
যুদ্ধ থামাতেই সোলাইমানিকে হত্যা: ট্রাম্প

যুদ্ধ থামাতেই সোলাইমানিকে হত্যা: ট্রাম্প

13
0

যুদ্ধ থামাতেই কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ জানুয়ারি নিজের মালিকানাধীন ফ্লোরিডার বিলাসবহুল মার-এ-লাগো রিসোর্টে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্প বলেন, কাসেম সোলাইমানি আমেরিকানদের ওপর হামলার পরিকল্পনা করেছিল। তিনি আমেরিকান কূটনীতিক ও সামরিক বাহিনীর সদস্যদের ওপর হামলার চক্রান্ত করছিল। কিন্তু আমরা তাকে শেষ করে দিয়েছি। যুদ্ধ থামাতে আমরা এ ব্যবস্থা নিয়েছি। তবে  যুক্তরাষ্ট্র ইরানে সরকার পরিবর্তন করতে চায় না বলেও দাবি করেন ট্রাম্প।

এর আগে শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দু’টি গাড়িতে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন সেনারা। এতে  ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *