হোম আন্তর্জাতিক সীমান্ত শহর রাস আল আইন ছেড়ে দিয়েছে কুর্দি বিদ্রোহীরা
সীমান্ত শহর রাস আল আইন ছেড়ে দিয়েছে কুর্দি বিদ্রোহীরা

সীমান্ত শহর রাস আল আইন ছেড়ে দিয়েছে কুর্দি বিদ্রোহীরা

16
0

তুরস্কের সামরিক অভিযানের মুখে উত্তর সিরিয়ায় সীমান্তবর্তী শহর রাস আল আইন শহর ছেড়ে দিয়েছে কুর্দি বিদ্রোহীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী যোদ্ধাদের প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে।

শহরটি ছেড়ে দেয়ার পর তুর্কি বাহিনী ও এর মিত্রদের কাছে শহরটির নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে তারা। তুর্কি-মার্কিন সমঝোতা অনুযায়ী রোববার বিকালে বিদ্রোহীরা শহরটি ত্যাগ করে বলে জানা গেছে। আঙ্কারার পক্ষ থেকেও কুর্দি বিদ্রোহীদের শহরটি ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কুর্দিশ ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর দিকেই সীমান্তবর্তী শহর রাস আল আইন নিয়ন্ত্রণে নিয়েছিল তুরস্ক।

এদিকে তুরস্কের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ার কুর্দিরা। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মুখপাত্রের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ইসরাইলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরাইল।

(16)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *