হোম ক্রীড়া জেনে নিন ক্রিকেটারদের ১১ দফা দাবি
জেনে নিন ক্রিকেটারদের ১১ দফা দাবি

জেনে নিন ক্রিকেটারদের ১১ দফা দাবি

14
0

পারিশ্রমিকসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত সকল ধরনের ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসানরা।

পারিশ্রমকিসহ নানা দাবিতে বাংলাদেশের ক্রিকেটাররা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। খেলোয়াড়দের পারিশ্রমিক,বেতন- ভাতাসহ ১১ দফা দাবি আদায়ের জন্য হঠাৎ করেই ক্রিকেটারদের এই সংবাদ সম্মেলনের ঘোষণা দেন ক্রিকেটাররা।

ক্রিকেটারদের ১১ দাবি:

১. কোয়াবের বর্তমান কমিটিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
২. প্রিমিয়ার লিগ আগের মত দল-বদলের নিয়ম করতে হবে। যে যার পছন্দমত দলে যাবে।
৩. এ বছর না হোক, তবে পরের বছর থেকে আগের মত বিপিএল করতে হবে, লোকাল ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াতে হবে।
৪. প্রথম শ্রেণির ম্যাচ ফি ১ লাখ, বেতন বাড়াতে হবে, বারো মাস কোচ ফি দিতে হবে, প্রতি বিভাগে প্র্যাকটিসের ব্যবস্থা করতে হবে।
৫. আন্তর্জাতিক ক্রিকেটে যে বল দিয়ে খেলা হয় ঘরোয়া লিগে সেই বল ব্যবহার করতে হবে , দৈনিক ভাতা ১৫০০ টাকায় কিছু হয় না. তা বাড়াতে হবে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাবার জন্য প্লেন ভাড়া দিতে হবে, হোটেল ভালো হতে হবে, জিম ও সুইমিংপুল সুবিধা থাকতে হবে
৬.চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ও বেতন বাড়াতে হবে
৭ .দেশি সব স্টাফদের বেতন বাড়াতে হবে, কোচ থেকে গ্রাউন্ড স্টাফ, আম্পায়ার সবার বেতন বাড়াতে হবে।
৮. ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে টুর্নামেন্ট বাড়াতে হবে, বিপিএলের আগে আরেকটি টি-২০ টুর্নামেন্ট খেলতে চায়।
৯.ঘরোয়া ক্যালেন্ডার ফিক্স হতে হবে।
১০.বিপিএলের পাওনা টাকা সময়ের মধ্যে দিতে হবে।
১১. ফ্র‍্যাঞ্চাইজি লিগ দুটার বেশি খেলা যাবে না নিয়ম তুলে দিতে হবে। সুযোগ থাকলে সবাই খেলবে।

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *