সন্ত্রাস দমনে কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই : তালেবান
0
0
আফগানিস্তান থেকে সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সহায়তার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে তালেবান। মার্কিন নেতৃত্বের বহুজাতিক বাহিনীর আফগানিস্তান থেকে প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে কাবুলে পরপর তিন দফা সন্ত্রাসী হামলার জেরে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাবে এই প্রতিক্রিয়া জানালো তালেবান।
শুক্রবার তালেবানের কালচারাল কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানির উদ্ধৃতি করে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজের খবরে বলা হয়, আফগানিস্তানে আইএসসহ উগ্রবাদী সংগঠনগুলোর তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছে তালেবান।
(0)