হোম আন্তর্জাতিক শ্রীলঙ্কায় বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা
শ্রীলঙ্কায় বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা

শ্রীলঙ্কায় বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা

8
0

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার পর সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ও মুসলিম সংখ্যালঘুদের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা। ভয়াবহ রক্তপাতের আশংকা করছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশ করেছে এ খবর ।

রয়টার্স লিখেছে, আগেই বলা হয়েছিল সাংগ্রি লা হোটেলে হামলার সময় নিহত হয়েছে হামলার মূল পরিকল্পনাকারী জাহরান হাশিম। এখন ডিএনএ পরীক্ষায়ও প্রমাণ হয়েছে ওই হামলায় নিহত হয়েছে সে। হামলার কয়েকদিন আগে দেশটিকে গোয়েন্দা তথ্য জানিয়েছিল ভারত। তা সত্ত্বেও ভারতের ভূমিকার বিষয়ে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সরকার আমল দেয় নি বললেই চলে। লেফটেন্যান্ট জেনারেল মহেশ সেনানায়েকের মতো কিছু সেনা কর্মকর্তা বলেছেন, হামলাকারীরা ভারতের ব্যাঙ্গালোর, জম্মু ও কাশ্মির, কেরালা সফর করেছিল। প্রশিক্ষণের জন্য তারা এসব স্থান সফর করেছিল। ভারতের সিনিয়র সূত্রগুলো ইঙ্গিত দিয়েছিলেন, তারা শ্রীলঙ্কার নিরাপত্তা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করছিলেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সম্প্রতি সেখানে মসজিদগুলোতে ঘেরাও দিয়ে তল্লাশি করা হয়েছে। উদ্ধার করা হয়েছে কথিত অস্ত্রশস্ত্র। এতে ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে দেশটিতে।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *