শেষ দফার নির্বাচনে টেনশনে মোদি
25
0
ভারতের লোকসভা নির্বাচনে শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে রোববার সকালে । সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আসনসহ মোট ৫৯টি লোকসভা আসনের ভোটাররা তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন।
বিশ্লেষকরা বলছেন, রোববার ভাগ্য নির্ধারণ হবে নরেন্দ্র মোদির। নির্বাচনে তিনি উত্তর প্রদেশের বারানসি আসন থেকে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য লড়ছেন। শেষ দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে।
উল্লেখ্য, ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোটাধিকার প্রয়োগ করছেন ১০ কোটি ১৭ লাখেরও বেশি ভোটার। আটটি রাজ্যের ৫৯ আসনের মোট ৯১৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন তারা।
শেষ দফার নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য একটি বড় পরীক্ষা।
(25)