হোম আন্তর্জাতিক রোহিঙ্গাদের প্রতি সুবিচার করুন
রোহিঙ্গাদের প্রতি সুবিচার করুন

রোহিঙ্গাদের প্রতি সুবিচার করুন

12
0

রোহিঙ্গাদের জন্য সুবিচার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা । তাঁরা গণহত্যার অভিযোগে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচারের দাবি তুলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। তাছাড়া মিয়ানমারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান তারা ।

‘বার্মায় নিরাপত্তা ও জবাবদিহি’ শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলন ৮ ফেব্রুয়ারি শুরু হয়। প্রথম দিন মিয়ানমারে আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধানী গ্রুপের সদস্য রাধিকা কুমার স্বামী বাংলাদেশের রোহিঙ্গা উদ্বাস্তু শিবিরে তাঁর অভিজ্ঞতার হৃদয়স্পর্শী বর্ণনা দেন। তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক আইনের সাহায্য নিয়েই এই গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করা যায়। জাতিসংঘ প্রক্রিয়ার বাইরে জাতীয় আইনের ভিত্তিতেও এই বিচারপ্রক্রিয়া শুরু করা সম্ভব। এই গণহত্যায় উসকানিদাতা হিসেবে তিনি ফেসবুককে অভিযুক্ত করেন এবং তাদেরও বিচারের মুখোমুখি করার দাবি জানান।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *