হোম আন্তর্জাতিক রাখাইনকে বাংলাদেশের অধীনস্থ করার প্রস্তাব মার্কিন কংগ্রেসে
রাখাইনকে বাংলাদেশের অধীনস্থ করার প্রস্তাব মার্কিন কংগ্রেসে

রাখাইনকে বাংলাদেশের অধীনস্থ করার প্রস্তাব মার্কিন কংগ্রেসে

22
0

মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের অধীনে আনতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব উত্থাপন করা হয়েছে।  প্রস্তাবটি  করেছেন কংগ্রেসম্যান ব্রাডলি শেরম্যান। প্রতিক্রিয়ায় মিয়ানমার বলেছে, এমন প্রস্তাব অবাস্তব ও অমুলক। মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের অধীনে আনার ওই প্রস্তাব ১৩ই জুন উত্থাপন করেন ব্রাডলি শারম্যান।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারে নৃশংসতার শিকার হয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা মুসলিম তাদের বসতভিটা রাখাইন রাজ্য ছেড়ে পালিয়ে এসেছেন বাংলাদেশে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক বাজেটের শুনানিতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সাব কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান ব্রাডলি শেরম্যান তার প্রস্তাব তুলে ধরেন। তিনি রাখাইনকে বাংলাদেশের অধীনে আনার প্রস্তাব বিবেচনা করার আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়কে। এক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে সুদান থেকে বিচ্ছিন্ন করে দক্ষিণ সুদান নামের আলাদা একটি রাষ্ট্র গঠনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা তুলে ধরেন। পাশাপাশি প্রশ্ন রাখেন তাহলে কেন মিয়ানমারের রোহিঙ্গাদের নাগরিক অধিকার সুরক্ষায় একই রকম পদক্ষেপ নেবে না যুক্তরাষ্ট্র? তিনি এক্ষেত্রে পরামর্শ দেন, যদি রোহিঙ্গাদের দায়িত্ব মিয়ানমার না নেয়, তাহলে রাখাইনকে বাংলাদেশের অধীনে আনা যৌক্তিক।

(22)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *