হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে ভয়াবহ অবস্থা: নিউইয়র্কসহ ২৬ শহরে চলছে কারফিউ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ অবস্থা: নিউইয়র্কসহ ২৬ শহরে চলছে কারফিউ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ অবস্থা: নিউইয়র্কসহ ২৬ শহরে চলছে কারফিউ

0
0
7
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েড নামক এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো যুক্তরাষ্ট্র। দেশটির ২৬টিরও বেশি শহরে চলছে কারফিউ। এর মধ্যেও থেমে নেই প্রতিবাদ, বিক্ষোভ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার রাত থেকে কারফিউ জারি করছেন নিউইয়র্ক রাজ্য গভর্নর এন্ড্রু ক্যুমো। আগের ৪ হাজার পুলিশ নিরাপত্তায় কাজ করলেও এবার আরও ৪ হাজার পুলিশ কাজ করবে বলে জানান রাজ্য গভর্নর। কারফিউ চলবে মঙ্গলবার পর্যন্ত।
ফ্লয়েডের মৃত্যুতে ফুঁসে ওঠা বিক্ষোভকারীরা, টানা পাঁচদিন রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস,মিয়ামি, শিকাগো, নিউইয়র্কসহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসা বিক্ষোভকারীরা ফ্লয়েডের শেষ বলা কথা ‘আমি শ্বাস নিতে পারছি না’-র প্রতিধ্বনি তুলে শ্লোগান দিচ্ছে ।
প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও বিক্ষোভকারীরা এক পর্যায়ে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে। বিভিন্নস্থানে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে। নিউইয়র্কসহ কয়েকটি শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে।  এছাড়া ধরপাকড়ও করে পুলিশ।
কারফিউ জারি করা ২৬টি শহরের মধ্যে ডেট্রয়েট, বেভারলি হিলস, লস অ্যাঞ্জেলস, ডেনভার, মিয়ামি, আটলান্টা, শিকাগো, মিনিয়াপোলিস, ফিলাডেলফিয়া, কলম্বাস, সল্ট লেক সিটি, সিয়াটল উল্লেখযোগ্য।

(0)

7

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *