হোম আন্তর্জাতিক করোনা ভাইরাস আগের মতোই রয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনা ভাইরাস আগের মতোই রয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাস আগের মতোই রয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
0

করোনা ভাইরাসের ধ্বংসাত্বক ক্ষমতা কমে গেছে, এটি আর বেশিদিন থাকছে না। ইতালির প্রথম সারির একজন চিকিৎসকের এমন দাবিকে উড়িয়ে দিযে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনা ভাইরাসের এখনও শক্তিক্ষয় হয়নি।  কোভিড-১৯ এখনও আগের মতই বিপজ্জনক।

সম্প্রতি ইতালির এক চিকিৎসক দাবি করেন, সে দেশে আর করোনা ভাইরাসের প্রভাব নেই। ভাইরাসটির মারণ ক্ষমতা এখন আগের তুলনায় অনেকটা কম। তাছাড়া আগের তুলনায় পরিমাণেও কম মিলছে রোগীদের নমুনায়।

অ্যালবার্টো জাংগ্রিলো নামের ওই চিকিৎসকের দাবিতে শোরগোল পড়ে যায় চিকিৎসক মহলে। বাধ্য হয়ে আসরে নামতে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের কর্মকর্তা মাইকেল রায়ান বলেন, আমাদের আরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এটা একটা মারক ভাইরাস। ভাইরাসটি হঠাৎ স্বেচ্ছায় শক্তিক্ষয় করে আগের তুলনায় দুর্বল হয়ে গেল এবং আগের থেকে কম মারাত্মক হয়ে গেল, এই ধরনের চিন্তাভাবনা একেবারেই ঠিক নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গোটা বিশ্বে তো বটেই ইতালিতেও করোনা ভাইরাস আগের মতই বিপজ্জনক। প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *