হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করেছে ফিলিপাইন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করেছে ফিলিপাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করেছে ফিলিপাইন

10
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময়ের সামরিক চুক্তি বাতিল করেছে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। এই চুক্তির আওতায় দুই দশক ধরে দেশটির নিরাপত্তায় কাজ করেছে মার্কিন সেনারা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ফিলিপাইন সরকারের এক মুখপাত্র জানায়, তারা ইতোমধ্যে এ চুক্তি বাতিলের বিষয়টি যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

ভিজিটিং ফোর্স এগ্রিমেট (ভিএফএ) চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ফিলিপাইনের সামরিক ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার পেতো। এর অধীনে এখন পর্যন্ত অন্তত ৩০০ যৌথ মহড়ায় অংশ নিয়েছে উভয় দেশের সেনারা। চুক্তি বাতিলের ফলে ওইসব কর্মকাণ্ড এখন কঠিন হয়ে পড়বে।

ঐতিহাসিকভাবে ফিলিপাইন যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে প্রতিবেশি চীনের দিকে ঝুঁকে পড়েছে। ফলে তিনি ক্রমশ যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে আসার নীতি গ্রহণ করছেন।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *