হোম বিনোদন মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

0
0

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ইতোমধ্যেই দক্ষ অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। তবে বিয়ের পর বেশ কিছুদিন থেকে তাকে অভিনয়ে দেখা যায় না।
যদিও স্যোশাল মিডিয়ায় বেশ সরব থাকেন অর্চিতা স্পর্শিয়া। নিজের ভালো লাগার বিষয়গুলো সবসময়ই ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন।
সম্প্রতি ফেসবুকে এক পোস্ট দিয়ে অর্চিতা স্পর্শিয়া লিখেছেন, ‘যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমান হয়না। না তোহ যাকে ছোট করার চেষ্টা করেন সে ছোট হয়, না তোহ কাউকে ছোট করে আপনি বড় হন। অযথা শুধু নোংরামি ছড়ানো হয়। আর কোনও মেয়েকে বা মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানুষিক অসুস্থতা। দেশ, সমাজ এবং আমাদের জীবন চলা উচিত সুস্থ রাজনীতি, সুস্থ মন মানুষিকতা, এবং সুশিক্ষার ওপর।’
এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’ এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন স্পর্শিয়া।

ইত্তেফাক

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *