হোম আন্তর্জাতিক মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কাজে আসেনি
মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কাজে আসেনি

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কাজে আসেনি

82
0
ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার (৮ জানুয়ারি) ভোরে এ হামলা চালায় তারা। এদিকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, ইরানের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রও মোকাবিলা করতে পারেনি বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির দাবি, প্রতিটি ক্ষেপণাস্ত্রই মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। তারা আরও জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ মার্কিন সেনা নিহত ও অন্তত ২০০ জন আহত হয়েছে। এছাড়া হামলায় মার্কিন ঘাঁটিতে অবস্থিত জঙ্গিবিমান, ড্রোন ও হেলিকপ্টারসহ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ সনদ অনুযায়ী জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেয়া হয়েছে। আইন আল আসাদ ঘাঁটি থেকেই ড্রোন উড়িয়ে লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

(82)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *