হোম জাতীয় মুজিববর্ষ আয়োজনে ১০ কোটি টাকা দিল ইসলামী ব্যাংক
মুজিববর্ষ আয়োজনে ১০ কোটি টাকা দিল ইসলামী ব্যাংক

মুজিববর্ষ আয়োজনে ১০ কোটি টাকা দিল ইসলামী ব্যাংক

41
0

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষের আয়োজনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’এ ১০ কোটি টাকা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (৬ জানুয়ারি) বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের জন্য গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০ কোটি টাকার চেক তুলে দেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হাসান এবং ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুল উল আলম।

এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(41)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *