হোম আন্তর্জাতিক মশারি টাঙিয়ে নির্বাচনী প্রচারে প্রার্থী!
মশারি টাঙিয়ে নির্বাচনী প্রচারে প্রার্থী!

মশারি টাঙিয়ে নির্বাচনী প্রচারে প্রার্থী!

0
0

ভারতের পশ্চিমবঙ্গের চন্দননগর শহরে ডেঙ্গুর ভয়ে বিজেপির এক প্রার্থী মশারি টাঙিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন। বলছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়া সত্ত্বেও তৃণমূল পরিচালিত পৌর কর্তৃপক্ষের ভ্রুক্ষেপ নেই।

মশারি টাঙিয়ে প্রচারে নামা বিজেপি প্রার্থীর নাম গোপাল চৌবে। চন্দননগর পুরসভার এক নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

বিজেপি প্রার্থী গোপাল চৌবেকে মশারির ভেতর থেকে জনসাধারণের কাছে নির্বাচনী প্রচার করতে দেখা গেছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষসহ স্থানীয় বিজেপি কর্মীরা।

গোপালের অভিনব কায়দায় নির্বাচনী প্রচারের বিষয়ে বিমান ঘোষ বলেন, করোনা মহামারির সময় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। কিন্তু এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ উদাসীন। এলাকায় নর্দমার অবস্থা খুবই খারাপ। সেগুলো নিয়মিত পরিষ্কারও করা হয় না। এ সমস্যা দূর করতে এলাকার মানুষের কাছে আবেদন করছি বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য।

যদিও বিমানের অভিযোগ উড়িয়ে দিয়েছেন চন্দননগর পুরসভার বিদায়ী মেয়র রাম চক্রবর্তী। তিনি বলেন, কোনও ইস্যু নেই। তাই এমন করছে। সারা বছর তাদের দেখা যায় না, এখন নির্বাচনের আগে চমক দিতে চাচ্ছেন।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *