ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ক বার্তা
0
0
1
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সতর্ক করে বলেছেন, যে দেশগুলো করোনার সংক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছে বা যেসব দেশে তা নিয়ন্ত্রণ এসেছে, তাদেরও পুনরায় ভাইরাসটির সংক্রমণ শুরু হওয়ার বিষয়টি সম্পর্কে সতর্ক থাকতে হবে।
মহাপরিচালক বলেন, প্রাদুর্ভাব শুরুর পর বিশ্বজুড়ে এক লাখ মানুষের দেহে ভাইরাসটি সংক্রমিত হতে সময় লেগেছিল দুই মাসের বেশি। কিন্তু এখন সেটা প্রাত্যহিক একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন শনাক্তদের এক-তৃতীয়াংশই হচ্ছে দশটি দেশে; যার বেশিরভাগ দক্ষিণ এশিয়া ও আমেরিকার।
দক্ষিণ এশিয়ার তিন দেশ; ভারত, পাকিস্তান ও বাংলাদেশে গড়ে প্রতিদিন ২০ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন। দেশ তিনটির প্রতিটিতেই প্রতিদিন নতুন শনাক্ত ও মৃত্যুতে নিয়ম করে ভাঙছে আগের দিনগুলোর রেকর্ড। এমন পরিস্থিতিতে এসব দেশকে সতর্ক করলো ডব্লিউএইচও।
(0)
1