হোম আন্তর্জাতিক ভারতের উত্তর প্রদেশে বন্যায় ৪৪ জনের মৃত্যু
ভারতের উত্তর প্রদেশে বন্যায় ৪৪ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে বন্যায় ৪৪ জনের মৃত্যু

6
0

ভারতের উত্তর প্রদেশে বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে হঠাৎ বন্যায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটি স্থানীয় গণমাধ্যমগুলো। এদিকে বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। তারা এখন ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় টানা বৃষ্টির কারণে রাজ্যের দুটি নদীর পানি উপচে এ বন্যা দেখা দিয়েছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান রবীন্দ্র প্রতাপ শাহী বলেন, আমরা কাল রাত পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। কর্তৃপক্ষ উপদ্রুত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কাজের ওপর গুরুত্বারোপ করছে।

এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে আগামী ৪৮ ঘণ্টায় আরো বৃষ্টির পূর্বাভাস থাকায় হাজার হাজার লোককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে।

(6)

tags:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *