হোম আন্তর্জাতিক বাগদাদে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা
বাগদাদে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা

বাগদাদে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা

52
0

বাগদাদের উত্তরে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তাজি নামে এ ঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর সদস্যরা রয়েছে যারা দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার দাবি করে আসছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, তাজি ঘাঁটিতে কয়েকটি কাতিউশা রকেট আঘাত হানে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রকেটগুলো কীভাবে ঘাঁটিতে আঘাত হেনেছে সে ব্যাপারে সামরিক বাহিনীর বিবৃতিতে কিছু বলা হয়নি। কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

এর আগে গত রোববারও ইরাকের সামরিক বাহিনী জানিয়েছিল, আল-বালাদ বিমান ঘাঁটিতে আটটি কাতিউশা রকেট আঘাত হানে যাতে চার ব্যক্তি আহত হয়। বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে আল-বালাদ ঘাঁটির অবস্থান এবং সেখানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

(52)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *