হোম আন্তর্জাতিক ইরাকে যুক্তরাষ্ট্র সেনা বিরোধী বিক্ষোভের ডাক
ইরাকে যুক্তরাষ্ট্র সেনা বিরোধী বিক্ষোভের ডাক

ইরাকে যুক্তরাষ্ট্র সেনা বিরোধী বিক্ষোভের ডাক

32
0

মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা সদর।

চলমান উত্তেজনাকর পরিস্থিতিতেই দেশটিতে অবস্থানরত মার্কিন সেনার প্রত্যাহারের দাবিতে লাখ লাখ মানুষের জমায়েত করতে যাচ্ছেন।

এক টুইটার বার্তায় মুকতাদা সদর জানান, ‘দখলদার বাহিনী দ্বারা প্রতিদিন ইরাকের আকাশ, মাটি এবং সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে।’ দেশটিতে মার্কিন সেনার উপস্থিতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মহা-সমাবেশের ডাক দেন তিনি। তবে নির্দিষ্ট করে বিক্ষোভের কোনো দিনক্ষণ ঘোষণা করেননি এই শিয়া নেতা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহতের ঘটনায় সার্বভৌমত্ত্বের ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করে ইরাকের সরকার। এরপর ইরাক বিদেশি সেনা সরিয়ে নেয়ার জন্য দেশিটির পার্লামেন্ট একটি বিল পাস করে।

(32)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *