হোম বিনোদন প্রভা এখন প্যারিসে, কিন্তু কেন ?
প্রভা এখন প্যারিসে, কিন্তু কেন ?

প্রভা এখন প্যারিসে, কিন্তু কেন ?

0
0

সাদিয়া জাহান প্রভা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে ছুঁয়ে গেছেন দর্শকের মন। মাঝে নিজের ব্যক্তিগত কারণে ক্যামেরার বাহিরে থাকলেও আবারো কাজে ফিরে এসেছেন এ অভিনেত্রী। কাজ করে যাচ্ছেন নিজের আপন ছন্দে। ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি।

প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনেও কাজ করেছেন। তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি। করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন প্রভা। শুটিংয়ের অনুমতি পেয়ে নিজ ভুবনে ফিরেছেন তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ এই অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন প্রভা। যার কমেন্টে একজন জানতে চান জায়গার নাম। উত্তরে প্রভা বলেন প্যারিস।

প্যারিসে কী করছেন প্রভা? এরপর ভক্তদের মনে এমন প্রশ্ন ঘুরপাক খেতেই পারে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *