হোম অন্যান্য ৭০ লাখ টাকায় ‘আলাদিনের প্রদীপ’ কিনে প্রতারিত হলেন চিকিৎসক !
৭০ লাখ টাকায় ‘আলাদিনের প্রদীপ’ কিনে প্রতারিত হলেন চিকিৎসক !

৭০ লাখ টাকায় ‘আলাদিনের প্রদীপ’ কিনে প্রতারিত হলেন চিকিৎসক !

0
0

৭০ লাখ টাকা খরচ করে আলাদিনের প্রদীপ কিনে প্রতারণার শিকার হয়েছেন লায়েক খান নামের একজন চিকিৎসক। প্রদীপটি কেনার সময় ওই ব্যক্তিকে বলা হয়, এই প্রদীপের জাদুর ক্ষমতা আছে এবং সেটিতে ঘষা দিয়ে দৈত্য বের হয়ে তার সৌভাগ্য ডেকে আনবে। তবে কেনার পরে এমনটি না ঘটলে পুলিশের দারস্থ হন তিনি।

রোববার ভারতের উত্তর প্রদেশের এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা অমিত রায় বলেন, গ্রেফতার দুই প্রতারক ওই চিকিৎসকের কাছ থেকে আরও বেশি অর্থ দাবি করেন। তবে ওই ব্যক্তি ৭০ লাখ রুপির বেশি দিতে পারেননি। গ্রেফতার দুই ব্যক্তির একজনের স্ত্রীও এই প্রতারণার সঙ্গে যুক্ত আছেন। তবে তিনি এখন পলাতক।

লায়েক খান বলেন, প্রতারকরা তার সামনে ওই প্রদীপ থেকে একটি দৈত্য হাজির করে। তবে পরে তিনি বুঝতে পারেন যে, সেটি সাজানো নাটক ছিলো এবং গ্রেফতার দুইজনের মধ্যে একজন ওই দৈত্য সেজে অভিনয় করে।

তিনি আরো জানান, প্রথমে প্রতারকরা তাকে দৈত্য বা প্রদীপে স্পর্শ করতে দিচ্ছিলো না। এমন করলে তার ক্ষতি হতে পারে বলে অজুহাত দেখাচ্ছিলো তারা। পরে প্রদীপটি কিনে সঙ্গে নিয়েই বাড়ি ফেরেন তিনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *