হোম অনুসন্ধান অপরাধবার্তা পশ্চিম আফ্রিকার নাইজারে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত
পশ্চিম আফ্রিকার নাইজারে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত

পশ্চিম আফ্রিকার নাইজারে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত

0
0

পশ্চিম আফ্রিকার নাইজারে একটি বন্যপ্রাণীর পার্কে ছয় ফরাসি সহায়তাকর্মীসহ ৮ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। পার্কের কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে অন্য ২ জন স্থানীয় গাইড ও ড্রাইভার ছিলেন।

রোববার (৯ আগস্ট) রাজধানী নিমাই থেকে ৬৫ কিলোমিটার দূরের শহর কৌরের কাছে একটি জিরাফের অভয়ারণ্যে এই আকস্মিক হামলার ঘটনা ঘটে। তবে কোনও গোষ্ঠী এখনও এ হামলার দায় স্বীকার করেনি।

তিল্লাবেরি অঞ্চলের গভর্নর তিদজানি ইব্রাহিম কাতিয়েল্লা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘হঠাৎ করে তারা হামলা চালায় এবং হত্যা করে।’ শুরুতে কর্মকর্তারা ফরাসি নাগরিকদের পর্যটক বলে জানায়। তবে নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসৌফৌ কাতাম্বে পরে নিশ্চিত করেন, ওই ছয়জন একটি আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থার হয়ে কাজ করেন। অ্যাক্টেড নামের এক এনজিও তাদের ছয় কর্মী নিহতের খবর নিশ্চিত করেছে।

নাইজারের পরিবেশ সংক্রান্ত একটি সংগঠনের ঘনিষ্ঠ সূত্র বলেছে, এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সকাল সাড়ে ১১টার দিকে। ঘটনাস্থলে কার্তুজের একটি খালি ম্যাগাজিনও পাওয়া গেছে। হঠাৎ করে জঙ্গল থেকে মোটরসাইকেলে চড়ে বেরিয়ে আসে বন্দুকধারীরা, তারা পর্যটকদের অপেক্ষায় ছিল।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *