হোম অনুসন্ধান অপরাধবার্তা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশিসহ ৫১ মুসলিমকে হত্যা: ব্রেন্টনের যাবজ্জীবন
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশিসহ ৫১ মুসলিমকে হত্যা: ব্রেন্টনের যাবজ্জীবন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশিসহ ৫১ মুসলিমকে হত্যা: ব্রেন্টনের যাবজ্জীবন

0
0

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বাংলাদেশিসহ ৫১ মুসল্লিকে গুলি করে হত্যার দায়ে ব্রেন্টন ট্যারান্টকে আজীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৫১ জনকে নির্বিচারে হত্যার দায়ে দোষী স্বাব্যস্ত হন ২৯ বছর বয়সী এই আসামি।

এছাড়া আরও ৪০ জনকে হত্যা চেষ্টাসহ তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। বিচারক ব্রেন্টন ট্যারান্ট-এর সাজা ঘোষণার সময় হামলায় বেঁচে যাওয়া এবং ভুক্তভোগীদের স্বজনরা আদালতে তার সামনেই উপস্থিত ছিলেন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে মৃত্যুদণ্ডের বিধান না থাকায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ মার্চ, শুক্রবার জুমার নামাজের আগে সেমি-অটোমেটিক রাইফেল নিয়ে দুটি মসজিদে হামলা চালায় অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যার‌ান্ট। এই ঘটনার সময় ওই দুটি মসজিদের খুব কাছেই ছিলেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। চলতি বছরের মার্চে অপ্রত্যাশিতভাবেই দোষ স্বীকার করে জবানবন্দি দেন ট্যার‌ান্ট।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *