হোম বিনোদন নকুল কুমার বিশ্বাসের কণ্ঠে ‘আমারে পাঠাইছে চীনা সরকার’
নকুল কুমার বিশ্বাসের কণ্ঠে ‘আমারে পাঠাইছে চীনা সরকার’

নকুল কুমার বিশ্বাসের কণ্ঠে ‘আমারে পাঠাইছে চীনা সরকার’

30
0

বিশ্ব ভ্রমণ শেষে করোনা ভাইরাস এখন বাংলাদেশে। মহামারি আকারে ছড়িয়ে পড়ছে করোনার ভয়াবহতা। তাই বাংলাদেশের মানুষকে সচেতন করতে করোনা পরিস্থিতি নিয়ে গান করলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস।

গানটির মাধ্যমে তিনি করোনা ভাইরাসের আবির্ভাব এবং বাংলাদেশে এর উত্থান প্রসঙ্গটি সুন্দরভাবে তুলে ধরেছেন। গানটিতে একটি লাইন ‘আমারে পাঠাইছে চীনা সরকার’ অনেক জনপ্রিয় হয়েছে।

গানটি সম্পর্কে তিনি বলেন, যারা লকডাউন মানছেন না তারা জেনে রাখুন, আপনার মৃত্যুদূত আপনার এলাকায়। গানটির মাধ্যমে করোনা কি জন্যে এসেছে তা তুলে ধরেছি যাতে করে জনগন সচেতন হন।

গানটির গীতিকার ও সুরকার শিল্পী নিজেই। গানটি শিল্পীর নিজস্ব নকুল কুমার বিশ্বাস নামে ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সবার মুখে মুখে।

লিংক… https://www.youtube.com/watch?v=ZoLRgi7IV_U

 

(30)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *