হোম বিনোদন দুর্ঘটনায় আহত ভুবন বাদ্যকর
দুর্ঘটনায় আহত ভুবন বাদ্যকর

দুর্ঘটনায় আহত ভুবন বাদ্যকর

0
0

গাড়ি দুর্ঘটনায় আহত ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। কয়েকদিন আগে কেনা একটি চার চাকার গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন ভুবন। বর্তমানে সিউড়ির একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। তবে হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা যায়, ভুবনের আঘাত গুরুতর নয়। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড চার চাকার গাড়ি কিনেছিলেন ভুবন। ওই গাড়ি চালানো শেখার সময়ই দুর্ঘটনা ঘটে। হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে। তার বুকে এবং মুখে আঘাত লেগেছে। তার বুকের এক্স-রে করানো হচ্ছে।

ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে আরও দেড় লক্ষ টাকা টাকা তুলে দেওয়া হবে তার হাতে। শোনা যাচ্ছে, সেলিব্রিটি হওয়ার পর উপার্জিত টাকা দিয়েই ওই গাড়ি কিনেছিলেন তিনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *